রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
তফসিল বাতিলের দাবিতে মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৩
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের তফসিল প্রত্যাখান করে মৌলভীবাজার জেলা ছাত্রদলের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেছে।
মঙ্গলবার রাত সাড়ে ৭টায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের নেতৃত্বে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ শেষে ছাত্রনেতা আকিদুর রহমান সোহান ফ্যাসিষ্ট শেখ হাসিনার আজ্ঞাবহ নির্বাচনের তফসিল প্রত্যাখান করে বলেন, এ অবৈধ দখলদার সরকারের অধীনে কোন নির্বাচন এ দেশের মাটিতে হতে দেওয়া হবে না। এ তফসিল দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখান করেছে। সামনের দিন গুলোতে ছাত্রদলের কর্মীরা জীবন দিয়ে হলে দলের কেন্দ্রীয় সকল কর্মসুচী পালনে সচেষ্ট থাকতে হবে।'
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত