রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এম মাহবুবুল আলম ভুইয়ার শমশেরনগর হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময়

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এম মাহবুবুল আলম ভুইয়া ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ দুলাল মিয়া শমশেরনগর হাসপাতাল পরিদর্শন এবং হাসপাতালের সেবা প্রদান ও মান উন্নয়ন বিষয়ে ডাক্তার, নার্স এবং স্টাফদের সাথে মতবিনিময় সভা করেছেন। রবিবার (১১ আগষ্ট) বেলা ১টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এম মাহবুবুল আলম ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ দুলাল মিয়া শমশেরনগর হাসপাতাল পরিদর্শন করেন। শমশেরনগর হাসপাতাল ২০২৪-২০২৫ অর্থ বছরের লাইসেন্স নবায়ন ও শমশেরনগর হাসপাতাল ডায়াগনস্টিক নতুন লাইসেন্সর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের স্থানীয় প্রতিনিধি হিসেবে তিনি এ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে হাসপাতালের কার্যক্রম ও ব্যবস্থাপনায় বিশেষ করে আগত রোগীদের রিসিভ থেকে শুরু করে চিকিৎসা সেবা প্রদান ও সার্বিক দিকে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরে শমশেরনগর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার সৈয়দ কুতুব নাহিদ, নার্স মুন্নী আক্তার, রিসিপসোনিস্ট ফারহানা রহমান, নার্স সহকারী জয়া দেবনাথ, অফিস সহকারী আব্দুল মন্নাফকে নিয়ে হাসপাতালের মান উন্নয়নে আগত রোগীদের সাথে কিভাবে আচরণ করতে হবে, রোগীদের সাথে যথাযত আচরণে রোগীর সন্তোষ্টি সহ সার্বিক দিক নিয়ে মতবিনিময় করেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। এসময় শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সহ-সভাপতি সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, অন্যতম সদস্য ও শমশেরনগর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক কাম ব্যবস্থাপক নজরুল ইসলাম খান সহ হাসপাতাল কমিটির সদস্যবৃন্দ এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এম মাহবুবুল আলম ভুইয়ার শমশেরনগর হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময়

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৪

featured Image
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এম মাহবুবুল আলম ভুইয়া ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ দুলাল মিয়া শমশেরনগর হাসপাতাল পরিদর্শন এবং হাসপাতালের সেবা প্রদান ও মান উন্নয়ন বিষয়ে ডাক্তার, নার্স এবং স্টাফদের সাথে মতবিনিময় সভা করেছেন। রবিবার (১১ আগষ্ট) বেলা ১টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এম মাহবুবুল আলম ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ দুলাল মিয়া শমশেরনগর হাসপাতাল পরিদর্শন করেন। শমশেরনগর হাসপাতাল ২০২৪-২০২৫ অর্থ বছরের লাইসেন্স নবায়ন ও শমশেরনগর হাসপাতাল ডায়াগনস্টিক নতুন লাইসেন্সর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের স্থানীয় প্রতিনিধি হিসেবে তিনি এ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে হাসপাতালের কার্যক্রম ও ব্যবস্থাপনায় বিশেষ করে আগত রোগীদের রিসিভ থেকে শুরু করে চিকিৎসা সেবা প্রদান ও সার্বিক দিকে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরে শমশেরনগর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার সৈয়দ কুতুব নাহিদ, নার্স মুন্নী আক্তার, রিসিপসোনিস্ট ফারহানা রহমান, নার্স সহকারী জয়া দেবনাথ, অফিস সহকারী আব্দুল মন্নাফকে নিয়ে হাসপাতালের মান উন্নয়নে আগত রোগীদের সাথে কিভাবে আচরণ করতে হবে, রোগীদের সাথে যথাযত আচরণে রোগীর সন্তোষ্টি সহ সার্বিক দিক নিয়ে মতবিনিময় করেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। এসময় শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সহ-সভাপতি সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, অন্যতম সদস্য ও শমশেরনগর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক কাম ব্যবস্থাপক নজরুল ইসলাম খান সহ হাসপাতাল কমিটির সদস্যবৃন্দ এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা উপস্থিত ছিলেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪