বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

কানাইঘাটে ভাইয়ের হাতে ভাই খুন

কানাইঘাটে ভাইয়ের হাতে ভাই খুন

সিলেটের কানাইঘাটে কথা কাটাকাটির জের ধরে ভাইয়ের দায়ের কোপে প্রাণ হারিয়েছেন ভাই।

শুক্রবার (৮নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নয়াগাঁও গ্রামের বাসিন্দা জোবায়ের হোসেন ও সুলতান আহমদের মধ্যে দীর্ঘদিনের জমিসংক্রান্ত পারিবারিক বিরোধ চলছে।

ফজরের নামাজের পর কথা কাটাকাটির জেরে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।

বাকবিতণ্ডার একপর্যায়ে সুলতান গরু জবাই করার জন্য ব্যবহৃত দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন জোবায়ের হোসেনকে। দায়ের কোপে ঘটনাস্থলেই মারা যান জোবায়ের হোসেন।

এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত সুলতানকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের নেওয়া হয়েছে।

এ ঘটনায় থানায় সকাল দশটা পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

কানাইঘাটে ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৪

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
কানাইঘাটে ভাইয়ের হাতে ভাই খুন
0:00 0:00
1.0x