বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

তেজগাঁওয়ে বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) রাত ১০টার পর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিটাক মোড়ে এ সংঘর্ষের ঘটে।

জানা গেছে, বুটেক্সের আজিজ হল ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর কয়েকদফা সংঘর্ষের ঘটনা ঘটে। তবে কী নিয়ে এ সংঘর্ষের শুরু হয়েছে তা এখনও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিকাশ সরকার।

তিনি বাংলানিউজকে বলেন, হলের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

তবে এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত থাকায় তিনি (বিকাশ সরকার) বিস্তারিত তেমন কিছু জানাতে পারেননি।

এদিকে, সংঘর্ষের এ ঘটনায় আহত বেশ কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে একটি সূত্রে জানা গেছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

তেজগাঁওয়ে বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৪

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x