শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ওসমানী বিমানবন্দরে সিটের নিচে মিললো সোয়া কোটি টাকার স্বর্ণ

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা প্রায় সোয়া কোটি টাকা মূল্যের স্বর্ণের চালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। আজ শুক্রবার (০৬ ডিসেম্বর) এ তথ্য জনান কাস্টমস বিভাগের ওসমানী বিমানবন্দর এয়ার ফ্রেডের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ। তিনি বলেন, ‘আজ সকাল ৯টা ২৫ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইটে (বিজি-২৪৮) সিটের নিচে পলিথিনে রাখা স্বর্ণের চালানটি জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা। এর মধ্যে রয়েছে ১৮ পিস চুড়ি ও তিন পিস চেইন। জব্দকৃত স্বর্ণের মোট ওজন এক কেজি ১৬৬ গ্রাম। এর বাজারমূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা। চোরাচালানে জড়িত যাত্রী কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে স্বর্ণ ফেলে রাখে। তবে ওই ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি।’ এর আগে বুধবার (৪ ডিসেম্বর) দুবাই থেকে ছেড়ে আসা বিজি-২৪৮ বিমানের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ১১ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন এক কেজি ২৮৩ গ্রাম। বাজারমূল্য এক কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা হবে বলে জানান সংশ্লিষ্টরা। এর দুই দিনের ব্যবধানে আবারও ওসমানী বিমানবন্দরে ধরা পড়ল স্বর্ণের চালান।

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ওসমানী বিমানবন্দরে সিটের নিচে মিললো সোয়া কোটি টাকার স্বর্ণ

প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৪

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x