শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

হবিগঞ্জে মদসহ নারী আটক

হবিগঞ্জে মদসহ নারী আটক

হবিগিঞ্জের আজমিরীগঞ্জে মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের ড্রাম থেকে ১৬০লিটার চোলাই মদসহ রাহেনা খাতুন নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার উপজেলার জলসূখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর রাহেনা খাতুনের বসতঘরে অভিযান পরিচালনা করে।

এসময় বসতঘরের মাটির নিচে থাকা প্লাস্টিকের ড্রাম ভেতর   থেকে বেশ কয়েকটি পলিথিনে মোড়ানো ১৬০ লিটার  চোলাই মদ উদ্ধার করে।

আটককৃত রাহেনা খাতুন ওই গ্রামের সাবেক ইউপি সদস্য লুৎফুর রহমানের স্ত্রী।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. রবি উল্ল্যা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত রাহেনা খাতুন ও তার স্বামী লুৎফুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

হবিগঞ্জে মদসহ নারী আটক

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৪

featured Image

হবিগিঞ্জের আজমিরীগঞ্জে মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের ড্রাম থেকে ১৬০লিটার চোলাই মদসহ রাহেনা খাতুন নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার উপজেলার জলসূখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর রাহেনা খাতুনের বসতঘরে অভিযান পরিচালনা করে।

এসময় বসতঘরের মাটির নিচে থাকা প্লাস্টিকের ড্রাম ভেতর   থেকে বেশ কয়েকটি পলিথিনে মোড়ানো ১৬০ লিটার  চোলাই মদ উদ্ধার করে।

আটককৃত রাহেনা খাতুন ওই গ্রামের সাবেক ইউপি সদস্য লুৎফুর রহমানের স্ত্রী।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. রবি উল্ল্যা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত রাহেনা খাতুন ও তার স্বামী লুৎফুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
হবিগঞ্জে মদসহ নারী আটক
0:00 0:00
1.0x