বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

আজ বাঙালির বিজয়ের দিন

আজ বাঙালির বিজয়ের দিন

দিবসটি উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকার, সশস্ত্র বাহিনী, বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। ভোরে তোপধ্বনি ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হবে দিবসের কর্মসূচি। প্রত্যুষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রধান বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। প্রেসিডেন্ট ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় স্মৃতিসৌধের ফটক খুলে দেয়া হবে সর্বসাধারণের জন্য। দিবসটি উপলক্ষে সারা দেশে সরকারি, আধা-সরকারি ও বেসরকারি অফিস ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। রাতে গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় আলোকসজ্জা করা হবে। আজ সরকারি ছুটির দিন। দিবসটি উপলক্ষে প্রেসিডেন্ট ও প্রধান উপদেষ্টা পৃথক বাণীতে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন বাণীতে দুর্নীতি ও শোষণমুক্ত দেশ গড়ার পাশাপাশি ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনা ও মূল্যবোধে উদ্বুদ্ধ মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে আরও অবদান রাখার আহ্বান জানিয়েছেন। এ বছরের জুলাই-আগস্টে ছাত্র-গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ যে বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল, তা শিগগিরই বাস্তবায়িত হবে, এমন আশাও প্রকাশ করেন তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাণীতে ছাত্র, শ্রমিক ও জনগণের গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ায় একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, বিজয় দিবস শুধু আমাদের গর্বের উৎস নয়, আমাদের শপথ দিবসও। তিনি আরও বলেন, শপথ হলো ঐক্যবদ্ধ থাকা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার। বিজয় দিবসকে বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গৌরবময় ও স্মরণীয় দিন হিসেবে উল্লেখ করে ড. ইউনূস বলেন, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমরা স্বাধীনতা যুদ্ধে বিজয়ের মধ্যদিয়ে জাতি হিসেবে স্বাধীনতা ও আত্মপরিচয়ের স্বাদ পেয়েছি।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

আজ বাঙালির বিজয়ের দিন

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৪

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
আজ বাঙালির বিজয়ের দিন
0:00 0:00
1.0x