বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সৌদিতে বাংলাদেশি নিয়োগের ধারা অব্যাহত থাকবে: উপ-রাষ্ট্রদূত

প্রতিদিন গড়ে ৪-৬ হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা দিচ্ছে ঢাকাস্থ সৌদি দূতাবাস। আগামী দিনে বাংলাদেশ থেকে জনশক্তি নেয়ার এ ধারা সৌদি আরব অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির উপ-রাষ্ট্রদূত আব্দুল আজিজ ফাহাদ এম আল ইব্রাহিম। রোববার দুপুরে বাংলাদেশকে সৌদি আরবের উপহার হিসাবে ৩৭২ টন কোরবানির গোস্ত প্রদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ নিশ্চয়তা দেন। সৌদি প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রস্তাবিত বাংলাদেশ সফরের বিষয়ে ডেপুটি হেড অব মিশন বলেন, তাদের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সূচি এখনো চূড়ান্ত হয়নি। হওয়া মাত্র জানিয়ে দেয়া হবে। উল্লেখ্য, বর্তমানে সৌদি আরবে তিন মিলিয়ন বাংলাদেশি কর্মী রয়েছে। গত মাসে বাংলাদেশ থেকে ৮৩ হাজার কর্মী নিয়েছে সৌদি সরকার। যা গত ৩৫ মাসের মধ্যে কোনো একক দেশ হিসেবে সর্বোচ্চ। উপসাগরীয় দেশটি তার ‘ভিশন- ২০৩০’ বাস্তবায়নে দেশ জুড়ে মেগা প্রকল্প হাতে নিয়েছে। ২০৩৪ সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক হবে রিয়াদ। সে উপলক্ষে বিউটিফিকশেনসহ বিশাল কর্মযজ্ঞ হবে। এতে দুনিয়ার বিভিন্ন দেশ থেকে বাড়তি জনশক্তি নিবে সৌদি আরব। বাংলাদেশিরাও সেখানে সুযোগ পেতে পারেন। ৪০ হাজার কোরবানির ৩৭২ টন গোস্ত পাঠিয়েছে সৌদি আরব: ওদিকে চলতি বছরে পবিত্র হজের ৪০ হাজার কোরবানির মোট ৩৭২ টন গোস্ত বাংলাদেশে পাঠিয়েছে সৌদি আরব। দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারের কর্মকর্তারা জানান, সৌদি আরব থেকে প্রাপ্ত ওই বিশেষ উপহার ৬৪টি জেলার ৯৫টি উপজেলার এতিমখানা, মাদ্রাসা ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হবে। সারা দেশের জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে এটি বিতরণ হবে। রোববার রাজধানীর বারিধারাস্থ সৌদি দূতাবাসে উপহারের গোস্তের কার্টনগুলো হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবের উপরাষ্ট্রদূত আবদুল আজিজ ফাহাদসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোহাম্মদ জামিলসহ সরকারের একাধিক কর্মকর্তা। অনুষ্ঠানে জানানো হয়, এটি সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে বাংলাদেশিদের জন্য উপহার। এটি উভয় দেশের মধ্যকার সুসম্পর্ককে আরও মজবুত করবে বলে অনুষ্ঠানে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সৌদিতে বাংলাদেশি নিয়োগের ধারা অব্যাহত থাকবে: উপ-রাষ্ট্রদূত

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৪

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x