সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে জমিয়তকে মাইনাস করে কোনো প্রশাসনিক বৈঠক হলে দুর্বার আন্দোলন: আব্দুল মালিক চৌধুরী

সিলেটে জমিয়তকে মাইনাস করে কোনো প্রশাসনিক বৈঠক হলে দুর্বার আন্দোলন করা হবে বলে কড়া বার্তা দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী।

তিনি আজ বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) বিকালে নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে নতুন বাংলাদেশ ও আগামীর স্বপ্ন শীর্ষক আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই বার্তা দেন।

জমিয়তের এই নেতা বলেন, গণঅভ্যুত্থান এর পর স্বৈরাচার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পলায়নের পর অন্তবর্তীকালীন সরকার গঠণের পর সিলেটের প্রশাসন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে অনেক বৈঠক করেছে। এখানে জমিয়তের সভাপতি-সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানানো হয়নি। ভবিষ্যতে জমিয়তকে মাইনাস করে রাজনৈতিক দলের সাথে কোনো প্রশাসনিক বৈঠক হলে। দুর্বার আন্দোলনের মাধ্যমে এর জবাব দেয়া হবে।

মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মোহাম্মদ আবুল খায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে জমিয়তকে মাইনাস করে কোনো প্রশাসনিক বৈঠক হলে দুর্বার আন্দোলন: আব্দুল মালিক চৌধুরী

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x