বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় তরুণের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজার এলাকায় ট্রাক চাপায় আজমান আলী (১৮) নামে এক তরুণ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

নিহত তরুণ উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামে সুরুব আলীর ছেলে। এসময় তার সাথে থাকা মোটরসাইকেলর চালক একই গ্রামের আমির আলীর ছেলে শাওন (২১) গুরুতর আহত হয়।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৫টায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের টুকের বাজার পয়েন্টে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলাগঞ্জ থেকে পাথর বাহী ট্রাক সিলেটের দিকে যাচ্ছিল। টুকের বাজার ৩ ভাই ও ৪ ভাই রেস্টুরেন্টের সামনে গেলে পেছন থেকে আসা মোটরসাইকেলটি ট্রাককে ওভারটেক করতে যায়।

ট্রাকের বাম দিকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি পাশে থাকা অন্য একটি ব্যাটারীচালিত অটোরিকশার সাথে ধাক্কা লেগে ট্রাক্টের পেছনের চাকার নিচে পড়ে যায়।

ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী আজমান আলীর। এসময় মোটরসাইকেলের চালক শাওন গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই তন্ময় জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। লাশ পোস্টমর্টেমে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরো বলেন ঘাতক ট্রাক আটক করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় তরুণের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x