বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

আজমিরীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আজমিরীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শরিফুল মিয়া(৬) ও মুনতাহা আক্তার(৫) নামে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

গতকাল ১০ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে আজমিরীগঞ্জ কাকাইলছেও ইউনিয়নের কামালপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত শরিফুল মিয়া কামালপুর গ্রামের আরশ আলীর পুত্র এবং মুনতাহা আক্তার একই গ্রামের লোকসাম মিয়ার কন্যা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ১১টার দিকে শরিফুল মিয়া ও মুনতাহা বাড়ির কাছেই পুকুরপাড়ে খেলা করছিল। খেলার এক পর্যায়ে পরিবারের অগোচরে দু'জন পানিতে ডুবে যায় এবং কিছুক্ষণ পর তাদের দেহ ভাসমান অবস্থায় ভেসে ওঠে। বিষয়টি পুকুরপাড় দিয়ে হেটে যাওয়া স্থানীয়দের নজরে পড়লে তাদের উদ্ধার করে নিকটস্থ পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে। চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা দেন।

তাদের এমন মৃত্যুতে দুই পরিবারে দেখা দিয়েছে শোকের মাতম।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবিএম মাঈদুল হাছান নিহতদের বিষয়টি নিশ্চিত করেন।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

আজমিরীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x