বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে ভারতীয় মদসহ আটক দুই

সিলেটে ভারতীয় মদসহ আটক দুই

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার শিবেরবাজার এলাকা থেকে ভারতীয় মাদকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে জালালাবাদ থানাধীন শিবেরবাজার ২নং হাটখোলা ইউপি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার দোহালিয়া গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মো. জাহিদ ইসলাম (২১) ও বগুড়া জেলার কাহালু থানার কুসলীহার গ্রামের মোঃ রাজু পাং এর ছেলে নয়ন পাং (২২)।

পুলিশ জানায়, সোমবার রাতে ৯টার দিকে জালালাবাদ থানাধীন শিবেরবাজার ২নং হাটখোলা ইউপি এলাকা একটি সিএনজি চালিত অটোরিকশায় অভিযান পরিচালনা করে ৩৬ বোতল ভারতীয় মদসহ জাহিদ ও নয়নকে আটক করা হয়।

এসএমপি'র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে জালালাবাদ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার মাধ্যমে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিলেটে ভারতীয় মদসহ আটক দুই

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে ভারতীয় মদসহ আটক দুই
0:00 0:00
1.0x