বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ওষুধের উপর থেকে ভ্যাট কমানোর সুপারিশ করা হয়েছে: সিলেটে স্বাস্থ্য উপদেষ্টা

ওষুধের ওপর যে যৎসামান্য ভ্যাট আরোপ করা হয়েছে তা কমানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, দেশের সার্বিক অবস্থা স্বাভাবিক রাখতেই বিভিন্ন খাতে ভ্যাট বৃদ্ধি করা হয়। তবে ওষুধের বিষয়ে আমরা প্রথমেই আলোচনা করেছিলাম। আশা করি অর্থ মন্ত্রণালয় তা বিবেচনা করবে।

এছাড়া চিকিৎসা খাতে যেসব সংকট আছে তা নিরসনে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্যখাতে অনেকগুলো সংস্কারের বিষয় আছে।

সংস্কার কমিটির প্রতিবেদন অনুযায়ী সেগুলো সংস্কার করা হবে। এর আগে, আন্দোলনে যারা আহত, নিহত হয়েছেন কিংবা সেসময় যারা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা প্রদান করেছেন তাদের ত্যাগকে সবসময় মনে রাখারও আহ্বান জানান উপদেষ্টা নূরজাহান বেগম।

এ সময় তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থা ঘুরে দেখেন এবং রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন। পরে তিনি চিকিৎসা ব্যবস্থাকে ভঙ্গুর উল্লেখ করে বিগত সময়ে নেওয়া নানা প্রকল্পের সমালোচনা করেন।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ওষুধের উপর থেকে ভ্যাট কমানোর সুপারিশ করা হয়েছে: সিলেটে স্বাস্থ্য উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x