বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ডিসেম্বরে নির্বাচন দেবে সরকার: সিলেটে স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য উপদেষ্টা মিজ নুরজাহান বেগম বলেছেন কিছু সংস্কার করে ডিসেম্বরে নির্বাচন দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে জনগণ যদি আরো বেশি সংস্কার চায় তাহলে আগামী বছরের জুনে নির্বাচন দেওয়া হবে। শনিবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, জনগণ যদি চায় তাহলে কালকেই আমরা দায়িত্ব থেকে চলে যাব। আমরা তাদের দায়িত্ব পালন করতে এসেছি। তাছাড়া প্রধান উপদেষ্টা অলরেডি একটা রোডম্যাপ বলে দিয়েছেন ডিসেম্বরে নির্বাচন দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সে অনুযায়ী আমরা কাজ করছি। এর বাহিরে জনগণ যদি মনে করে আমাদের আরো কিছু সংস্কার করে যেতে হবে তখন হয়তো আগামী বছরের জুনে নির্বাচন হবে। তিনি আরও বলেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে। প্রয়োজনীয় ডাক্তার না থাকায় আমরা এর থেকে বের হয়ে আসতে পারতেছি না। তাছাড়া গ্রামীণ পর্যায়ে ডাক্তারদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে না পারায় এসব এলাকার ডাক্তাররা থাকতে চান না।

এর আগে তিনি সকাল ৯টায় উপজেলার বর্ণি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে সেখানকার বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত হোন। এবং তার সমাধানের আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. আনিসুর রহমান, সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান রাসেল, কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান, উপজেলা বিএনপির সহ-সভাপতি শওকত আলী বাবুল, শিক্ষক নেতা আবুল খাঁয়ের, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান, আবদুল হাছিব প্রমুখ।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ডিসেম্বরে নির্বাচন দেবে সরকার: সিলেটে স্বাস্থ্য উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x