সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সুনামগঞ্জে কোটি টাকার চোরাচালান আটক

সুনামগঞ্জে কোটি টাকার চোরাচালান আটক

সুনামগঞ্জে কোটি টাকার চোরাচালান পণ্য আটক করেছে বিজিবি।

বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চারটি পিকআপ ভর্তি ভারতীয় ১০ হাজার ৪৯৪ কেজি চিনি, ৯ হাজার ৯২০ প্যাকেট বিড়ি, ৯২ কেজি জিরা জব্দ করে বিজিবি ২৮ ব্যাটালিয়ন। যার আনুমানিক বাজার মূল্য ১ কেটি ১৬ হাজার টাকা।

সোমবার (২০ জানুয়ারি) ভোররাতে চিনাকান্দি সীমান্তের ছাতারকোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব ভারতীয় অবৈধ পণ্য জব্দ করে চিনাকান্দি বিওপির বিজিবির সদস্যরা।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, জব্দকৃত পণ্য সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে এবং সীমান্ত এলাকায় বিজিবির অভিযান অব্যাহত আছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে কোটি টাকার চোরাচালান আটক

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৫

featured Image

সুনামগঞ্জে কোটি টাকার চোরাচালান পণ্য আটক করেছে বিজিবি।

বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চারটি পিকআপ ভর্তি ভারতীয় ১০ হাজার ৪৯৪ কেজি চিনি, ৯ হাজার ৯২০ প্যাকেট বিড়ি, ৯২ কেজি জিরা জব্দ করে বিজিবি ২৮ ব্যাটালিয়ন। যার আনুমানিক বাজার মূল্য ১ কেটি ১৬ হাজার টাকা।

সোমবার (২০ জানুয়ারি) ভোররাতে চিনাকান্দি সীমান্তের ছাতারকোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব ভারতীয় অবৈধ পণ্য জব্দ করে চিনাকান্দি বিওপির বিজিবির সদস্যরা।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, জব্দকৃত পণ্য সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে এবং সীমান্ত এলাকায় বিজিবির অভিযান অব্যাহত আছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সুনামগঞ্জে কোটি টাকার চোরাচালান আটক
0:00 0:00
1.0x