শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে সিএনজি অটোরিকশা দিয়ে ছিনতাই করতো তারা

সিলেট নগরীতে সিএনজি অটোরিকশা দিয়ে ছিনতাইকালে পৃথক অভিযান চালিয়ে ৪ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এসময় জব্দ করা হয় ২টি সিএনজি অটোরিকশা। সোমবার (২০ জানুয়ারি) রাতে নগরীর দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, সোমবার রাতে নগরীর মিরাবাজার এলাকায় ছিনতাইয়ের চেষ্টা করে একটি চক্র। এসময় তাদের হাতেনাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন শাহপরাণ থানার বালুরচ এলাকার কাদির মিয়ার ছেলে বিল্লাল আহমদ এবং জালালাবাদ থানার টুকেরবাজার ভাইয়ারপাড় গ্রামের নূর মিয়ার ছেলে আক্তার আহমদ। এসময় তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা (সিলেট-থ-১২-৩৮৪০) জব্দ করা হয়। এদিকে, একই রাতে নগরীর পাঠানটুলা এলাকায় ছিনতাই করতে গিয়ে আরো ২ ছিনতাইকারীকে আটক করে পুলিশ। তারা হলেন মোগলাবাজার থানার পশ্চিমপাড়ার হাসামপুর গ্রামের মো. ছিদ্দিক আলীর ছেছে মো. হামিদুর রহমান এবং নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোড এলাকার মৃত আজমল হোসেনের ছেলে আজহার। ছিনতাইকাজে তাদের ব্যবহৃত সিএনজি অটোরিকশা (সিলেট-থ-১২-৩৪৫৪) জব্দ করে পুলিশ। তাদেরকে আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সিলেটে সিএনজি অটোরিকশা দিয়ে ছিনতাই করতো তারা

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x