রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সৌদিতে চাঁদ দেখা গেছে, প্রথম রোজা শনিবার

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী দেশটিতে শনিবার (১ মার্চ) হবে রমজানের প্রথম দিন।সৌদির মুসলিম নাগরিকেরা  এদিন প্রথম রোজা পালন করবেন। খবর গালফ নিউজের।

হারামাইনের এক্স হ্যান্ডলে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেছে। ১৪৪৬ হিজরি সনের রমজান মাস আজ রাত থেকে শুরু হবে।

পোস্টে আরও বলা হয়, আল্লাহ আমাদের সিয়াম, কিয়াম ও ইবাদত কবুল করুন এবং এই পবিত্র মাসের মূল্যবান সময়কে তার সন্তুষ্টির জন্য কাজে লাগানোর ক্ষমতা দিন। আমিন।

এদিকে ওমানের চাঁদ দেখা কমিটি সেদেশে চাঁদ দেখার খবর জানিয়েছে। দেশটিতেও ১ মার্চ অর্থাৎ শনিবার থেকে রোজা শুরু হচ্ছে। জাপানও রমজান শুরুর দিন ঘোষণা করেছে। দেশটিতে রোববার অর্থাৎ ২ মার্চ পবিত্র রমজান মাস শুরু হবে। শুক্রবার জাপানে চাঁদ দেখা যায়নি। ফিলিপাইন ও মালয়েশিয়াতেও রোববার থেকে রোজা শুরু হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে চাঁদ দেখা গেছে, প্রথম রোজা শনিবার

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫

featured Image

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী দেশটিতে শনিবার (১ মার্চ) হবে রমজানের প্রথম দিন।সৌদির মুসলিম নাগরিকেরা  এদিন প্রথম রোজা পালন করবেন। খবর গালফ নিউজের।

হারামাইনের এক্স হ্যান্ডলে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেছে। ১৪৪৬ হিজরি সনের রমজান মাস আজ রাত থেকে শুরু হবে।

পোস্টে আরও বলা হয়, আল্লাহ আমাদের সিয়াম, কিয়াম ও ইবাদত কবুল করুন এবং এই পবিত্র মাসের মূল্যবান সময়কে তার সন্তুষ্টির জন্য কাজে লাগানোর ক্ষমতা দিন। আমিন।

এদিকে ওমানের চাঁদ দেখা কমিটি সেদেশে চাঁদ দেখার খবর জানিয়েছে। দেশটিতেও ১ মার্চ অর্থাৎ শনিবার থেকে রোজা শুরু হচ্ছে। জাপানও রমজান শুরুর দিন ঘোষণা করেছে। দেশটিতে রোববার অর্থাৎ ২ মার্চ পবিত্র রমজান মাস শুরু হবে। শুক্রবার জাপানে চাঁদ দেখা যায়নি। ফিলিপাইন ও মালয়েশিয়াতেও রোববার থেকে রোজা শুরু হবে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪