বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে সংযমী ক্রেতারা

সিলেটে সংযমী ক্রেতারা

আজ চাঁদ দেখা গেলে রোববার থেকে শুরু হবে রমজান। এ নিয়ে প্রস্তুতি নিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। দোকানে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে খেজুর, ছোলা, বেসন, বুটের ডালসহ রমজানের পণ্য। কিন্তু ক্রেতারা এবার বেশ সংযমী।

গতকাল শুক্রবার সিলেট নগরীর শিবগঞ্জবাজার ঘুরে দেখা যায়, বাজারে ক্রেতাদের অনেকেই রোজার পণ্য কিনছেন। তবে তা পরিমাণে খুব বেশি নয়। বাজারে মুদি দোকানে কাজ করেন শাহীন। তাঁর পর্যবেক্ষণ, বাজারে আসা প্রতি ১০ জনের ২ জনই রমজানের পণ্য কিনে নিয়ে যাচ্ছেন। তাঁর এই পর্যবেক্ষণের সত্যতাও মিলেছে কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে।

শুক্রবার বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন একটি রেস্টুরেন্টের সহকারি পরচালক সাকিব আহমদ রমজান উপলক্ষে মুড়ি, ছোলা, ডাল, তেল, সেমাইসহ বিভিন্ন পণ্য শ্যামল সিলেটকে বলেন, ‘বাজার দর আমার কাছে তেমন বেড়েছে বলে মনে হয়নি।

☞☞এই বাজারের আল আমিন ট্রেডার্স মালিক জুবায়ের আহমদ বলেন, ছোলার পর্যাপ্ত মজুত আছে। ইফতারের অন্যতম অনুসঙ্গ ছোলার দাম ২সপ্তাহ আগে ১২০টাকা ছিল যা বর্তমানে (শুক্রবার দিন) ১০৫টাকা বিক্রি করছি। এর চেয়ে একটু ভালো ছোলার দাম কেজি প্রতি ১১০টাকা।

খেজুর এর দাম জানতে চাইলে তিনি বলেন, মরিয়ম কেজি ১২০০টাকা, নাগাল কেজি ৩৭০টাকা, ফরিদা ৪৮০টাকা। এর নরমাল খেজুর কেজি ২৬০টাকা।

বেসন কেজি ৮০-১০০টাকা বিক্রি হচ্ছে।

এদিকে রমজানের আগে বেড়ে গেছে টমেটো ও কাঁচামরিচ  এর দাম বাড়েনি। টমেটো কেজি ২০টাকা এবং কাঁচামরিচ কেজি ৫০-৬০ ছিল যা এখনো এই দামে বিক্রি হচ্ছে।

শিবগঞ্জ বাজারে সবজি বিক্রেতা আল আমিন দৈনিক শ্যামল সিলেটকে জানান, রমজান উপলক্ষে হাতেগুনা কয়েকটি কাঁচামালে দাম বেড়েছে।

শষা, লেবু ও বেগুনের দাম কেজিতে ১০-১৫টাকা বৃদ্ধি পেয়েছে। শষা কেজি ৪৫টাকা, লেবু হালি ৫০-৬০, বেগুন কেজি ৫০টাকা বিক্রি হচ্ছে।

জমে উঠেছে ফলের বাজারও। বাজারে কমলা, তরমুজ, আপেল, মাল্টা, পেয়ারা, আনারস, ডালিমসহ বিভিন্ন ফল কিনতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রেতারা। ফল বিক্রেতারা বলছেন, ফলের বাজারের এমন ক্রেতার ভিড় স্বাভাবিক। এখনই রমজান উপলক্ষে ফল কিনছেন না কেউ।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিলেটে সংযমী ক্রেতারা

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে সংযমী ক্রেতারা
0:00 0:00
1.0x