শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

শাহ সুন্দর মাজার এলাকায় সেনাবাহিনীর অভিযান, তিন নারীসহ আটক চার

সিলেট শহরতলীর শাহসুন্দর রহঃ মাজার এলাকার একটি বাড়ি থেকে তিন নারীসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী।

এসময় বিদেশি মদ, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করে সেনাবাহিনী।

শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের শাহপরাণ রহঃ থানার পীরেরবাজার শাহ সুন্দর মাজার এলাকার একটি বাসায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মো. লিমন নামের একজনসহ ৩ নারীকে গ্রেফতার করা হয়। তবে ঐ বাসার ভাড়াটিয়া রাজন আহমদ নামের একজন সাংবাদিক পরিচয়ধারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ফেন্সিডিল, ২টি বিদেশি মদের বোতল, ১৮ পিস ইয়াবা, ৬ পিস শিশা, ২৫ গ্রাম সিলিকন, ক্যামেরা, ক্যামেরা স্ট্যান্ড, পাঁচফুট, ভুয়া সাংবাদিক পরিচয় পত্র, চেকবই, মোবাইল, ল্যাপটপ, ছুরি, মাইক্রোফোন ও সেলফিস্টান উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শাহপরাণ (রহ.) থানার ডিউটি অফিসার এসআই তোতা মিয়া জানান, সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করেছে। চারজনকে আটক করা হয়েছে বলে শুনেছি। তাদেরকে থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

শাহ সুন্দর মাজার এলাকায় সেনাবাহিনীর অভিযান, তিন নারীসহ আটক চার

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৫

featured Image

সিলেট শহরতলীর শাহসুন্দর রহঃ মাজার এলাকার একটি বাড়ি থেকে তিন নারীসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী।

এসময় বিদেশি মদ, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করে সেনাবাহিনী।

শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের শাহপরাণ রহঃ থানার পীরেরবাজার শাহ সুন্দর মাজার এলাকার একটি বাসায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মো. লিমন নামের একজনসহ ৩ নারীকে গ্রেফতার করা হয়। তবে ঐ বাসার ভাড়াটিয়া রাজন আহমদ নামের একজন সাংবাদিক পরিচয়ধারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ফেন্সিডিল, ২টি বিদেশি মদের বোতল, ১৮ পিস ইয়াবা, ৬ পিস শিশা, ২৫ গ্রাম সিলিকন, ক্যামেরা, ক্যামেরা স্ট্যান্ড, পাঁচফুট, ভুয়া সাংবাদিক পরিচয় পত্র, চেকবই, মোবাইল, ল্যাপটপ, ছুরি, মাইক্রোফোন ও সেলফিস্টান উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শাহপরাণ (রহ.) থানার ডিউটি অফিসার এসআই তোতা মিয়া জানান, সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করেছে। চারজনকে আটক করা হয়েছে বলে শুনেছি। তাদেরকে থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪