শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

কুরআন তেলাওয়াতের মাধ্যমে হৃদয়ের প্রশান্তি অনুভব করেন হাফেজ নাজিব

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদঘাট ইউনিয়নের বিন্নাকুলি গ্রামের কিশোর হাফেজ নাজিব। পুরো নাম মারগুবুর রহমান নাজিব। সাতবছর থেকে তারাবির নামাজে ইমামতি করছেন।

দীর্ঘক্ষণ নামাজে কুরআন তেলাওয়াতের মাধ্যমে তিনি হৃদয়ের প্রশান্তি অনুভব করেন। সিলেটের কৌড়িয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল ওয়াদুদ এর ছেলে নাজিব ২০১৯ সালে মহাগ্রন্থ আল কুরআনের হিফজ সম্পন্ন করেন।

শাহরুল কুরআন তথা কুরআন নাজিলের এই মাসে নতুন শতাব্দীর দৈনিক শ্যামল সিলেট এবার ‘সালাতুত তারাবির’ নামাজে ইমামতির দায়িত্ব পালনকারী হাফেজে কুরআনদের অনুভূতির কথা পাঠকদের সামনে তুলে ধরতে এই ‘আলোর পরশমণি’র আয়োজন করেছে। আজকের প্রতিবেদনটি হাফেজ মারগুবুর রহমান নাজিবকে নিয়ে। ২০১৯ সালে সর্বপ্রথম ছাতক উপজেলার কাড়ইলগাঁও জামে মসজিদে তিনি সর্বপ্রথম তারাবির নামাজে ইমামতি করেন।

এরপর ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন মসজিদে তিনি তারাবির নামাজে ইমামতি করে মুসল্লিদের ভালবাসা ও প্রশংসা কুড়িয়েছেন। এ বছর সুনামগঞ্জ সদর উপজেলার জগাইরগাঁও জামে মসজিদে তারাবি পড়াচ্ছেন।

তারাবির নামাজ পড়ানোর অনুভূতি জানতে চাইলে মারগুবুর রহমান নাজিব বলেন, বছরের ১১ মাস নিয়মমাফিক অল্প তেলাওয়াত হলেও রমজান মাসে কুরআন তেলাওয়াত করতে হয় দীর্ঘক্ষণ। বিশেষ করে তারাবির নামাজে দীর্ঘসময় তেলাওয়াতের মাধ্যমে হৃদয়ে অন্যরকম এক শিতলতা অনুভূত হয়, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব।

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

কুরআন তেলাওয়াতের মাধ্যমে হৃদয়ের প্রশান্তি অনুভব করেন হাফেজ নাজিব

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x