বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ইকবাল আহমদ অভি: “ক্ষমতার পালাবদলে বদলে যায় যার রূপ”

সিলেটের ওসমানীনগর উপজেলার ইকবাল আহমদ অভি ক্ষমতার পালাবদলের সাথে নিজের খোলস পাল্টানের ধারাবাহিকতা রক্ষা করে চলেছেন। এমন অভিযোগ সুশীল সমাজ ও সচেতন মহলের। তাদের দাবি নিজের আর্থিক ফায়দা হাসিলের স্বার্থে সরকার বদলের সাথে সাথে তিনি নিজেও ‘নীতি-নৈতিকতা’ বদলে ফেলেন। বিভিন্ন সরকারে সময়ে উচ্চ পদস্থ কর্মকর্তা তথা রাষ্ট্র প্রধানদের নাম ভাঙ্গিয়ে ফায়দা হাসিলের বিস্তর অভিযোগ তার বিরুদ্ধে।

সুত্র জানায়, বিগত আওয়ামী আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার ছিল বেশ সখ্যতা। সময়ের সাথে সাথে ক্ষমতার পালাবদল হলেও ইকবাল আহমদ অভি আছেন আগের মতোই। দুর্নীতির দায়ে ২০১৫ সালে লন্ডনের আদালত জরিমানা করার পর ব্রিটিশ বাংলাদেশ চেম্বার থেকে আজীবন বহিষ্কৃত ফ্যাসিবাদের দোসর সীমার্ক গ্রুপের চেয়ারম্যান হিমায়িত মাছের ব্যবসায়ী ইকবাল আহমদ অভি এনআরবি ব্যাংকের পরিচালক (চেয়ারম্যান) হওয়ায় নানা প্রশ্ন উঠেছে। দেখা দিয়েছে উদ্বেগ। যিনি শেখ হাসিনার আস্থাভাজন হয়ে আওয়ামী লীগের ১৪ বছর লুটপাট করেছেন তাকে এনআরবি ব্যাংকের শীর্ষ পদে বসানো হলো কিভাবে? এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সচেতন মহলে।

ইকবাল আহমদ অভি’র বাড়ী ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা গ্রামে। বিগত আওয়ামী আমলে অভির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যেত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঘনিষ্ট ছবি। বর্তমানে শেখ হাসিনার স্থলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সাথে ছবি দেখা যায়। বিগত জুলাই-আগস্ট এর গণআন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত যাওয়ার পর ড. মুহম্মদ ইউনূসের সাথে তার ঘনিষ্টতার ছবি প্রকাশ্যে আসায় মেনে নিতে পারছেন না সচেতন মহল। এ প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, একজন ব্যক্তির মাধ্যমে এত বড় আকারের দুর্নীতি সম্ভব হয় শুধুমাত্র রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। সরকারের উচিত এই নেটওয়ার্কের মূল হোতাদের বিচারের আওতায় আনা।

এ বিষয়ে ইকবাল আহমেদের বক্তব্য নেওয়ার জন্য মোবাইল ফোনে চেষ্টা করেও তা সম্ভব হয়নি।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ইকবাল আহমদ অভি: “ক্ষমতার পালাবদলে বদলে যায় যার রূপ”

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x