বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

গাজায় মুসলিম গণহত্যার প্রতিবাদে ইউকে জমিয়তের ইফতার মাহফিল

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে বৃহস্পতিবার(১৯ রমজান) লন্ডনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মারকাজুল উলূম লন্ডন মিলনায়তনে ইউকে জমিয়তের সভাপতি ডক্টর মাওলানা শুয়াইব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনাকীর্ণ এ ইফতার মাহফিলে লন্ডনে অবস্থানরত বিভিন্ন  কমিউনিটির মুসলিম নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

মাহফিল সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ।

ইফতার মাহফিলে রামাদান ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা উপস্থাপন করেন ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট মিডিয়া ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম, সহ সভাপতি মাওলানা সৈয়দ তামীম আহমদ, বিশিষ্ট আইনজীবী জনাব লিয়াকত সরকার, ইউকে জমিয়তের ট্রেজারার হাফিজ রশীদ আহমদ ও ইউকে জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে ডক্টর মাওলানা শুয়াইব আহমদ বলেন, আল্লাহর জমিনে আল্লাহর নেযাম প্রতিষ্ঠার মহান ও সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে বিশ্বব্যাপী জমিয়তে উলামায়ে ইসলাম এর কার্যক্রম অব্যাহত রয়েছে। এর সাথে একাত্মতা পোষণ বর্তমান পরিস্থিতিতে আমাদের অঙ্গীকার হওয়া উচিত। তিনি জমিয়তের ইফতার মাহফিলে আরব- অনারব বিভিন্ন কমিউনিটির মুসলিম নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।মুফতি আবদুল মুনতাকিম বলেন, ইউকে জমিয়তের উদ্যোগে আজ এমন এক করুণ অবস্থা চলাকালে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, যখন গাজায় নতুন করে মুসলিম গণহত্যার ভয়াল এক তান্ডব ও ঘৃণ্য বিনাশযজ্ঞের সূচনা করা হয়েছে। এমতাবস্থায় নিদ্রাকাতর বিশ্বশক্তি গুলোর নাসিকা ধ্বনি বন্ধ করতে হলে মুসলিম বিশ্বের মধ্যে বহু মাতৃক ঐক্য ও সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণের কোনো বিকল্প নেই। মাওলানা সৈয়দ তামীম আহমদ বলেন শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ হযরত শায়খুল হিন্দ সহ অনুসরণীয় পূর্বসূরীদের আমানত জমিয়তে উলামায়ে ইসলাম এর কাফেলায় সংঘবদ্ধভাবে যুক্ত হয়ে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ সময়ের সবচেয়ে বড় দাবি। ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ বলেন নিয়মিত তাকওয়া অনুশীলন ও শবে কদরের ফলপ্রসূ প্রাপ্তির কার্যকর চেষ্টা প্রতিটি মুসলিমের দৃঢ় সংকল্প হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইফতার মাহফিল শেষে মাওলানা মুফতি আবদুল মুনতাকিম উপস্থিত সবাইকে নিয়ে মজলুম গাজাবাসীদের জন্য কায়মনোবাক্যে মোনাজাত করেন। সভায় সদ্য পরলোকগমন কারী পাকিস্তানের বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা হাফিজ হুসাইন আহমদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।  এক ই সাথে সদ্য পরলোকগত মুহাদ্দিসে হবিগঞ্জীর সহধর্মিণীর আত্মার মাগফেরাত কামনা করে মরহুমার দরজাবুলন্দীর জন্যও দোয়া করা হয়।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

গাজায় মুসলিম গণহত্যার প্রতিবাদে ইউকে জমিয়তের ইফতার মাহফিল

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x