শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

৫ আগস্টের পর আ.লীগের নাম, মার্কা ও আদর্শ অপ্রাসঙ্গিক: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগের নাম, মার্কা ও আদর্শ অপ্রাসঙ্গিক।

শুক্রবার (২১ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে আপনারা কি কোথাও দেখছেন দলটা কোনো রিগ্রেট (অনুশোচনা) করেছে, ওই যে একটা গণহত্যা চালিয়েছে। ওরা তো অপরাধই স্বীকার করতে চায় না।

তিনি বলেন, আমরা আমাদের জায়গা থেকে স্পট করতে চাই দল হিসেবে আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে, তাদের অপরাধ স্বীকার করতে হবে। তার পর অন্য কোনো আলোচনা হলেও হতে পারে। এর আগে অন্য কোনো আলোচনা হতে পারে না।

এ সময় এনসিপির এ নেতা বলেন, আমরা বলেছি যে ৫ আগস্টের পর আওয়ামী লীগের নাম, মার্কা এবং আদর্শ এই তিনটাই হচ্ছে অপ্রাসঙ্গিক। এটিকে যদি দেশি বা বিদেশি ষড়যন্ত্র, এজেন্সি থেকে কোনো ধরনের অপচেষ্টা চালানো হয়-আমরা সাধারণ মানুষ ছাত্র-নাগরিক এবং দেড় দশক ধরে যারা নির্যাতিত নিপীড়িত বঞ্চিত, গুম, খুন, হত্যার শিকার হয়েছে, তাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিকভাবে নির্যাতিত ক্রিয়াশীল দলগুলোর কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ; কোনো এজেন্সি এবং কোনো বিদেশি কোনো কর্তৃপক্ষের কাছে নয়।

সম্প্রতি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে আসন সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছে দাবি করেন হাসনাত।

এ বিষয়ে তিনি বলেন, ‘সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যে আলোচনা হয়েছে, সেটিকে আমরা রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করা মনে করছি। রাজনীতিবিদরাই রাজনীতি নির্ধারণ করবে। সেটি তাদের হাতেই থাকা উচিত। সে জায়গায় আমরা সন্দিহান বলেই গতকালকে স্ট্যান্ড নিতে হয়েছে। ’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

৫ আগস্টের পর আ.লীগের নাম, মার্কা ও আদর্শ অপ্রাসঙ্গিক: হাসনাত

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪