বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

তামিমের সুস্থতা কামনায় শিলংয়ে বাংলাদেশের ফুটবলারদের মোনাজাত

তামিম ইকবালের হার্ট অ্যাটাকের খবর পৌঁছে গেছে শিলংয়ে ভারত ম্যাচের প্রস্তুতিরত বাংলাদেশ দলের ক্যাম্পে। দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী একটি গণমাধ্যমের কাছে দুঃখ প্রকাশ করে জানান, বাংলাদেশের বাঁহাতি ওপেনারের দ্রুত আরোগ্য কামনা করছেন তিনি। শুধু তিনিই নন, এদিন বাংলাদেশ দলের ফুটবলাররা এক হয়ে মোনাজাত করেছেন তামিমের সুস্থতার জন্য। আজ সোমবার ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় বাংলাদেশ দল ম্যাচ ভেন্যু জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুশীলনে নামে। অনুশীলন শুরু হওয়ার কিছুক্ষণ পর বাংলাদেশের ফুটবলাররা এক হয়ে মোনাজাত করেন। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিমের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। এই খবর নিশ্চিত করে জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, ‘দুপুরের দিকে আমরা এই খবর পাই। এরপর সবাই একসঙ্গে দোয়ার পরিকল্পনা করি। মাঠে তাই এটা করা হয়েছে। আমরা দোয়া করি তামিম আমাদের মাঝে দ্রুত স্বাভাবিকভাবে ফিরে আসুক।’ হামজা ছাড়াও অধিনায়ক জামাল ভূঁইয়া তামিমের জন্য দ্রুত সুস্থতা কামনা করেছেন। সহমর্মিতা প্রকাশ করেছেন অন্য ফুটবলাররাও।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

তামিমের সুস্থতা কামনায় শিলংয়ে বাংলাদেশের ফুটবলারদের মোনাজাত

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x