শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

এনসিপির ইফতারে হট্টগোল-মামলা: এবার জামিন পেলেন নাছিমসহ ৬ জন

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলা থেকে জামিন পেয়েছেন জুলাই আন্দোলনে বৃহত্তর সিলেটে নেতৃত্বদানকারী অন্যতম সংগঠক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুল সালেহ মো. নাছিমসহ ৬ জন।

সোমবার (২৫ মার্চ) সিলেটের মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারকের কাছে আসামি পক্ষের আইনজীবীরা জামিন প্রার্থনা করলে তাঁদের জামিন মঞ্জুর করেন আদালত।

জামিনপ্রাপ্তরা হলেন আবুল সালেহ মো. নাসিম, দিলোয়ার হোসেন, রিয়াজ উদ্দিন রিমন, মো. আলী রিয়াদ, লাহিন আহমদ, শেখ শফিকুর রহমান কয়েছ।

তাদের পক্ষে আদালতে শুনানি পরিচালনা করেন অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, অ্যাডভোকেট মাসরুর চৌধুরী শওকত, অ্যাডভোকেট সায়ীদ তারেক আহমেদ, অ্যাডভোকেট ওয়াহিদ আহমেদ ও অ্যাডভোকেট মঈদুল ইসলাম। এর আগে সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক আকতার হোসেনকে রোববার (২৩ মার্চ) গ্রেফতার করে পুলিশ। তবে ওইদিন বিকেলেই সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২-এর বিচারক ছগির আহমদ তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, শনিবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা শাখা নগরীর একটি অভিজাত কনভেনশন হলে ইফতার মাহফিলের আয়োজন করে। সেখানে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও মারামারি ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহবুবুর রহমান শান্তসহ কয়েকজন আহত হন। এই ঘটনায় শাহপরান (রহ.) থানায় শান্ত বাদী হয়ে মামলা করেন।

জানা যায়, মামলার বাদী মাহবুবুর শান্তকে ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সকল পদপদবী থেকে বহিষ্কার করা হয়।

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

এনসিপির ইফতারে হট্টগোল-মামলা: এবার জামিন পেলেন নাছিমসহ ৬ জন

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x