দেশের ইতিহাসে স্মরণীয় মাস জুলাই-আগস্ট। কোটা সংস্কার আন্দোলন যখন রূপ নেয় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে। একদফা দাবিতে স্বৈরাচার হাসিনা সরকারের পতনে তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে আন্দোলন। ফ্যাসিস্ট হাসিনা সরকার নিজের গদি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীসহ ছাত্রলীগ আওয়ামী লীগের অংগসংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেন নিরস্ত্র ছাত্রজনতার আন্দোলন সৎসাতে সশস্ত্র প্রতিরোধের। কিন্তু রাজপথ ছাড়েননি ছাত্র-জনতা। আন্দোলনে সশস্ত্র হামলাকারীদের মোকাবেলা করতে গিয়ে হতাহত হন অনেকে। হামলায় গুলিতে শহীদ হওয়ার পাশাপাশি অগনিত ছাত্রজনতা আহত হন। আন্দোলনে স্বৈরশাসনের অবসান ঘটলেও সিলেটের আহতদের কষ্টের দিন এখনো শেষ হয়নি।
সারাদেশের ন্যায় সিলেটেরও ছাত্র-জনতা ওপর ঝাঁপিয়ে পড়েছিল হায়েনারা। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে বিদায় করতে গিয়ে আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে খালি হয়েছে কতো মা-বাবার বুক। সন্তান হারা সেসব মানুষগুলোর আর্তনাদে আজো কাঁদে বাংলার জমিন। এখনো বাংলার আকাশে-বাতাসে লাশের গন্ধ ভেসে বেড়ায়। হাসপাতালের বিছানায় আহতদের আর্তনাদে স্পষ্টতই ফিরিয়ে নিয়ে যায় বিস্মৃতির অথৈই গভীরে।
সরকারি তথ্য অনুযায়ী সারাদেশে আটশ’র অধিক বেশি ছাত্র-জনতা নিহত এবং প্রায় ১৪ হাজারের বেশি আহতের তথ্য জানা গেলেও এই সংখা অগণন।
ছাত্রজনতার আন্দোলনে রাজধানী ঢাকাতে সবচেয়ে বেশি আহত হয় । যেখানে আহতের সংখ্যা প্রায় ৬ হাজারের বেশি। এছাড়াও চট্রগ্রাম, রংপুর, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, বরিশালের পাশাপাশি সিলেটেও ৪শ’র বেশি আহত হয়। আহতরা কেউ হয়েছে দৃষ্টিহীন, পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, কেউবা মাথায় গুলিবিদ্ধ হয়ে স্মৃতি শক্তি হারিয়েছেন। অনেকে এখনও পড়ে রয়েছে হাসপাতালের বিছানায়।
এভাবে আহতদের অনেকেই মানবেতর জীবন যাপন করছে। তাদের স্বাভাবিক জীবনে ফেরাতে অভাবকে সঙ্গী করে লড়াই চালিয়ে যাচ্ছে পরিবার পরিজন। তাদের চিকিৎসায় প্রয়োজন এখন অন্তবর্তীকালীন সরকারের সহযোগীতার। যদিও সরকারের কর্তব্য ছিল আহতের চিকিৎসার সুব্যবস্থা করা। অথচ জুলাই আন্দোলনে আহতেরা এখনো সেই সহযোগীতা বঞ্চিত। চিকিৎসার অভাবে অঙ্গহানি হয়েছে অনেকের। আহতদের পরিবারগুলোতে নেমে এসেছে দৈন্যতা, অন্ধকারের ছায়া। অনেক পরিবারে একমাত্র কর্মক্ষম ব্যক্তির চিকিৎসায় দিশেহারা হয়ে ছুটে বেড়াচ্ছেন। সেসব আহতদের কয়েকটি পরিবারের বর্তমান অবস্থা তুলে ধরতে কাজ করছে শ্যামল সিলেট।
দশম শ্রেণী পড়ুয়া রাইয়্যান আহমদ (১৬) বাবা নানু মিয়া ও মা রুনা বেগম দম্পতির চার সন্তানের মধ্যে সবার ছোট। ৫ আগস্ট বিকেলে দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় গুলিবিদ্ধ হন রাইয়্যান।
তার খালাতো ভাই মুজিবুর রহমান বলেন, ওই দিন বিকাল দক্ষিণ সুরমা থানা পুলিশ ছাত্র-জনতার প্রতিরোধে পালিয়ে যাওয়ার সময় এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে রাইয়্যান মাথায় দুটি গুলি লাগে। প্রথমে তাকে নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৭ আগস্ট তাকে ঢাকাস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সাইন্সে স্থানান্তর করা হয়। রাইয়্যানের মাথা থেকে গুলি বের করার জন্য জরুরী ভিত্তিতে সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু তার রিপোর্ট দেখে সিঙ্গাপুরস্থ মাউন্ট এলিজাবেথ হাসপাতাল কর্তৃপক্ষ রাজি হয়নি। পরবর্তীতে ইংল্যান্ডে প্রেরণের সিদ্ধান্ত হলে তারাও সময় স্বল্পতার কারনে দেশেই অপারেশন করার জন্য পরামর্শ দেয়। পরবর্তীতে দেশের চিকিৎসকরা সফল অস্ত্রপাচারের মাধ্যমে তার মাথা থেকে গুলি বের করা হয়। সরকারের চিকিৎসা সহযোগিতা অব্যাহত থাকলেও এখন পর্যন্ত পাঁচ লক্ষাধিক টাকা খরচ হয়েছে পরিবারের। চিকিৎসার জন্য পরিবারকে এখন ঢাকায় থাকতে হচ্ছে। ফলে বেড়েই চলছে চিকিৎসা ব্যয়।
গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা তাজ উদ্দিন তাজু সন্তান লিমন আহমদ। ৪ আগস্ট বাম পায়ে ও মাথায় গুলি লাগে। উপজেলার ধারাবহর এলাকায় ঘটনাটি ঘটে। আহতাবস্থায় লিমনকে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে ২বার অস্ত্রোপাচারে মাথা থেকে গুলি বের করা হয়। এতে বেশির ভাগ প্যারালাইজড হওয়ায় কথা বলতে না পারা লিমনের সঙ্গী এখন হুইল চেয়ার।
লিমনের বন্ধু জামিল জানান, ছয় ভাই বোনের মধ্যে সবার বড় লিমন ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রী কলেজ এর অনার্স ২য় বর্ষের ছাত্র। পড়ালেখার পাশাপাশি করতেন বেসরকারি চাকরি করতেন। ছোট এই আয়ে চলতো বড় সংসার চলতো তার। ইতোমধ্যে লিমনের পরিবারের ৬ লক্ষাধিক টাকা খরচ চিকিৎসায়। হয়েছে। আর্থিক অসচ্ছলতার কারণে বন্ধুবান্ধব, স্বজনরা মিলে পরিবারের ভরনপোষন চালালেও চিকিৎসার অর্থ যোগান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
মদন মদন কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক ও মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম টিপু। ১৯ জুলাই শুক্রবার কোর্ট পয়েন্টে পুলিশের ছোড়া গুলি তার বামচোখে লাগে। তাতে দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে যেতে বসেছিল। চিকিৎসার জন্য ঢাকার ভিশন আই হসপিটাল ও পরে ভারতের চেন্নাইয়ে শংকর হাসপাতালে অস্ত্রপাচার করা হলে এখন প্রায় ৮০ ভাগ দেখতে পান।
বালাগঞ্জের খুজগীপুর গ্রামের আবদুস সালাম টিপু নগরীর ভাতালিয়ার বাসিন্দা। তিনিও ১৯ জুলাই কোর্ট পয়েন্টে আন্দোলনে পুলিশের ছোড়া গুলি চোখে লাগে। একাধিকবার ভারতে চিকিৎসা করিয়ে অনেকটা নিঃস্ব হয়ে পড়ে আছেন।
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বালুচর গ্রামের আবদুল কাইয়ূম ও জাহানারা বেগম সম্পতির একমাত্র সন্তান গৌছ আলম রুহেন। নগরীর শিবগঞ্জ টিএন্ডটি কোয়ার্টারে তার বেড়ে ওঠা। সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সরকারি কলেজ থেকে এইচএসসি এবং এমসি কলেজ থেকে অনার্স ও মাস্টার্স করেছেন। ৪ আগস্ট নগরীর নয়াসড়কে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হন।
ধারালো অস্ত্রের কুপে তার বাম পায়ের হাটুর লিগারমেন্ট ছিড়ে যায়। প্রথমে সিলেট উইমেন্স হসপিটাল ও বর্তমানে ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা নিয়েও ব্যক্তিগত লক্ষাধিক টাকা খরচ হয়েছে তার। জেলা প্রশাসন থেকে দেওয়া হয়েছে ১০ হাজার টাকা। রুহেন পড়ালেখা শেষ করে নগরীর বিভিন্ন দোকানে কাপড় সরবরাহ করে জীবিকা নির্বাহ করতেন।
গোয়াইনঘাটের তোয়াকুল ইউনিয়ন স্বেছাসেবক দলের সদস্য সচিব আবদুল মতিন। তিনি পেশায় কাপড় ব্যবসায়ী। দক্ষিণ সুরমার গোটাটিকর মাদ্রাসা থেকে আলীম পরীক্ষায় উর্ত্তিন হোন। জুলাই অভ্যুত্থানে আন্দোলন করতে গিয়ে শরীরে ও চোখের চারপাশে গুলি লাগে। চিকিৎসা করিয়েছেন। কিন্তু সেরে ওঠেননি এখনো। নগরীর বন্দর বাজার প্রধান ডাকঘরের সামনে গুলিবিদ্ধ হন তিনি।
একই উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের প্রমোদ দাশ কুমুদিনির ছয় সন্তানের সবার ছোট দিলিপ দাস। ৫ আগস্ট সোনার হাট বিজিবি ক্যাম্পর সামনে বাম পায়ে গুলিবিদ্ধ হলে পায়ের হাড় ভেঙ্গে যায়। ছয় মাস ধরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সিলেট এমএজি ওসমানি হাসপাতালে। সরকার থেকে তিনি এখনও কোন আর্থিক সহযোগীতা পাননি। উল্টো চিকিৎসার জন্য বিক্রি করতে হয়েছে ৪ শতক জমি। চিকিৎসক জানিয়েছেন, উন্নত চিকিৎসা না হলে পা হারাতে হতে পারে।
তার ভাই নিখিল বলেন, ‘আমরা দিনমজুর। সামান্য আয়ে সংসার চলে। দিলিপ মটর সাইকেলে চালিয়ে মানুষ পারাপার করিয়ে সংসার চলতো। তার একটি শিশু সন্তানও রয়েছে। ছয় মাস ধরে তাকে নিয়ে হাসপাতালে পড়ে আছি। আয় রোজগারও বন্ধ। ইতোমধ্যে ২ লক্ষাধিক টাকার খরচ হয়েছে। এখন পর্যন্ত সরকারি সাহায্য এক পয়সাও পাইনি।
ষোল বছেরের মাহমুদুল হাসান কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ গ্রামের কৃষক তৈয়ব আলীর সন্তান। পরিবারের মুখে হাসি ফোটাতে ঢাকায় পাড়ি জমান তিনি। কিন্তু বেশিদিন কর্মস্থলে স্থায়ী হতে পারেননি। ১৯ জুলাই উত্তরা ১২ নং সেক্টর এলাকায় আন্দোলনে যোগ দিয়ে আহত হোন। সন্ধ্যার ওই এলাকায় বন্ধুদের সাথে আন্দোলনে যোগ দিলে তার বুকে একাধিক ছররা গুলি লাগে। ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা করান ২৯ জুলাই পর্যন্ত ঢাকা ছিলেন। ওই সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় ভয়ে ভালভাবে চিকিৎসা করাতে পারেননি। বর্তমানে শ্বাস কষ্ট ও ব্যাথা নিয়ে এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। চিকিৎসা করাতে গিয়ে দেড় লাখ টাকার অধিক ঋণগ্রস্থ হয়েছেন তিনি।
দশ হাজার টাকা ঘুষ দিয়েঢাকা মেডিক্যাল থেকে ছুটে এসেছিলেন। ২৩ সাল পর্যন্ত লেখা পড়ায় যুক্ত ছিলেন। কিন্তু সংসারের হাল ধরতে গিয়ে ৮ম শ্রেনীর বেশি পড়ালেখা করতে পারেননি। এরপর কাজ করতে থাকেন বিভিন্ন প্রতিষ্ঠানে। সর্বশেষ আন্দোলনের আগে একটি কাপড়ের দোকানে চাকরি নেন। মাসে ২০ হাজার টাকার কাছাকাছি বেতন পেতেন। ভালই চলতো তার পরিবারের। কিন্তু তার দোকানের মালিক তাকে বারন করার পরও সে বন্ধুবান্ধদের সাথে আন্দোলনে যোগ দেয়। আন্দোলনে যোগ দেয়ায় মামলার মোকদ্দমায় জড়ানোর ভয়ে, দোকানের মালিক তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেয়। তবে দোকান মালিক তাকে প্রায় ৭০ হাজার টাকা খরচ করে চিকিৎসা করান আহত হওয়ার পর।
যা তিনি পরবর্তীতে পরিশোধ করার অঙ্গীকার করেন। বর্তমানে ঋণ করে নিজের পারিবারিক চাহিদা মেটাচ্ছেন। লজ্জায় কারও কাছে সাহায্যও চাইতে পারছেন না। বাবা মার কথা মনে করে বার বার কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। বড় ভাইয়েরা থাকলেও সবাই বাবা-মার প্রতি এতটা যত্মশীল নয় বলে জানিয়েছেন। কবে তিনি সু হয়ে কাজে ফিরবেন, তা নিয়ে রয়েছেন শঙ্কায়। যতদিন অতিবাহিত হচ্ছে তার তত দুশ্চিন্তা বাড়ছে। শরীরে ব্যথার সাথে রয়েছে শ্বাস কষ্ট জণিত সমস্যা। ফুসফুসে রয়েছে ইনফেকশন। প্রায় শতাধিকে বেশি সপ্লীন্টার এখনো শরীরে রয়েছে। এছাড়াও আন্দোলনে আহত হয়ে এখনো যন্ত্রনায় কাতরাচ্ছেন হাটখোলা ইউনিয়ন সতর গ্রামের আতাউর রহমান ও সারা বেগমের সন্তান আলী আহমদ। ৪ আগস্ট নগরীর বন্দর বাজার এলাকার লালদিঘির পাড় এলাকায় বিকালের দিকে পুলিশের ছোড়া গুলি তার ডান চোখে বিদ্ধ হয়। বর্তমানে তিনি ওই চোখ দিয়ে কিছুই দেখতে পাননা।
দক্ষিণ সুরমা উপজেলার পশ্চিমভাগ নাজিরের বাজার এলাকার লালা বাজারের বাসিন্দা ফজলুমিয়া ও রাজনা বেগমের সন্তান মিজানুর রহমান সুফিয়ান। ৫ ই আগস্ট সরকার পতনের পর বিজয় মিছিল উৎযাপনকালে ঢাকার উত্তরার পুলিশের গুলিতে কানের নিচে দিয়ে গিয়ে নাকের একপাশ দিয়ে বের হয়ে যায়। ঢাকা মেডিকেল ও ডেন্টাল ক্লিনিকে চিকিৎসা করান। ব্যক্তিগত ভাবে প্রায় ৮ লক্ষ টাকার উপরে ব্যয় হয়েছে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন সহযোগীতা পাননি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। মা-বাবা মারা যাওয়ার পর থেকে তিনি ভাই বোন সহ পরিবাবেরর সকলেরর ভরনপোষন বহন করে যাচ্ছেন।
সিলেট সদর উপজেলার অনন্ত পুর গ্রামের কান্দিগাওঁ ইউনিয়নের রমজান আলীর সন্তান জুবেল আহমদ। পেশায় সিএনজি অটোরিকশা চালক। ১৮ জুলাই আখালিয়া বাস স্টান্ডের সামনে পুলিশ ও আন্দোলন কারী দের সংঘর্ষে ডান চোখে গুলি লাগে তার । ওই চোখে আর দেখতে পারবেন না তিনি। জুবেলের বড় ভাই সামসুল ইসলাম রুবেল, বলেন জুবেল আর কোন দিন চোখে দেখতে পারবে না বলে জাানিয়েছে ডাক্তার। ঢাকা আই হসপিটাল সহ কয়েক স্থানে তার চিকিৎসা করাতে গিয়ে খরচ হয়েছে অনেক টাকা। জেলা প্রশাসনের পক্ষ থেকে শুধু মাত্র ৫ হাজার টাকা সাহায্য পেয়েছিলেন।
গোলাপগঞ্জ উপজেলার চৌঘড়ি গ্রামের বাসিন্দা আবুল কালামের সন্তান তাজেল আহমেদ। পাচঁভাই-বোনের মধ্যে তিনি সবার বড়। পেশায় ইলেকট্রিশিয়ান। গত ৪ আগস্ট দত্তরাইল এলাকায় পুলিশ বিজিবির গুলিতে আহত হন তিনি। তার দুই হাতে গুলি লাগে। তাজেলের চাচাতো ভাই ফারুক জানান, গুলিতে তাজেলের ডান হাত অবশ হয়ে গেছে। ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা বাবদ এখন পর্যন্ত তিন লাখেরও বেশি টাকা খরচ হয়েছে তার পরিবারের। কিন্তু এখন পর্যন্ত কোন সহযোগীতা পাননি।
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বসিন্দা মো. ইসলাম। আখালিয়া বিজিবি গেইটের সামনে রয়েছে পোলট্রি ও সবজির দোকান। আন্দোলনে আহত হয়ে দোকান বন্ধ থাকায় ব্যবসায় মারাত্বক ক্ষতি হয় তার। একসময় তিনজন কর্মচারী ভরনপোষন চালানো ইসলাম এখন নিজেই সিএনজি অটোরিকশা চালিয়ে সংসার চালাচ্ছেন। তিন মেয়ের এক মেয়ে বিদ্যানিকেতন স্কুলে ৬ষ্ঠ শ্রেণীতে, ২য় মেয়ে পাঠানটুলা জামেয়ায় ৩য় শ্রেণীতে এবং ছোট মেয়ে ১ম শ্রেণীতে মুসলিম মডেল স্কুলে অধ্যয়নরত। প্রায় দেড়লাখ টাকা ইতিমধ্যে খরচ হয়েছে। ১৭০টির মত স্প্লীন্টার শরীরে এখনও বয়ে বেড়াচ্ছেন তিনি। একটি স্প্লীন্টার খুলতে তিনটি সেলাই লাগে। তাই এখন এই অবস্থায় কোন স্প্লীন্টার বের করার সাহস পাচ্ছেন না। তার চোখে লেগেছে আরো তিনটি গুলি।
তিনটি গুলির দুটো বের হলেও এখনও একটি গুলি চোখের ভেতর রয়েছে। বাম চোখটি নষ্ট হয়ে গেছে। ব্যথায় এখনো কাতরাচ্ছেন তিনি। মাঝে মাঝে গায়ে জ্বর ওঠে তার। এফআইভিডিবির কিস্তি পরিশোধ করতে হয় ৬ হাজার ৫০০ টাকা, বাসা ভাড়ার ১২ হাজার ০০০ হাজার ও বাচ্চাদের পড়ালেখার খরচ আরো ১১ হাজার যোগাতে হয় প্রতি মাসে। সব মিলিয়ে চরম অর্থনৈতিক চাপে পড়ে হিমশিম খাচ্ছেন তিনি। ইতিমধ্যে গ্রামের বাড়িতে জমি বিক্রির ২ লাখ ৩০ হাজার টাকার খরচ হয়ে গেছে। সামনের দিনগুলো কিভাবে সংসার চালাবেন তা নিয়েও রয়েছেন দুশ্চিন্তায়। এমতাবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
জাকারিয়া আহদ সামসুল ইসলাম’র ছেলে গোরের টেকা তিলপাড়া, বিয়ানী বাজারের ছেলে ঢাকার মৌছাক এলাকার বিল্ডিং নির্মাণে কর্মরত ছিলেন। আন্দোলনে রাস্তা পারাপারের সময় বাম চোখে গুলি লাগে। পুরোপুরি দেখেতে না পারলেও ধীরে ধীরে উন্নতি হচ্ছে তার।
বিশ্বনাথ উপজেলার জমশের পুরের বাসিন্দা ছাদেক আলীর সন্তান আখতার হোসেন। পেশায় দিনমজুর। ৫ আগস্ট নগরীর বাবনা এলাকায় চোখে গুলি লেগে আহত হন আখতার। গ্রামের সবার সাথে ওইদিন আন্দোলনে যোগ দিতে তিনিও সিলেট শহরে আসেন। বাবানা পয়েন্টের কাছে পুলিশের সাথে গুলিবিদ্ধ হোন তিনি। যখন যে কাজ পেতেন তাই করতেন বলে জানিয়েছেন তার বোন রুনা বেগম। আখতারের আয়ই ছিল তাদের পরিবারের একমাত্র ভরসা। এখন আখতারকে সুস্থ করে তুলাটাই তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে আখতার পরিবারের প্রায় আড়াই লাখ টাকার বেশি খরচ করেছেন। জুলাই ফাউন্ডেশন থেকে পেয়েছেন এক লাখ টাকা।
হবিগঞ্জ জেলার বাহুবল থানার রাউত গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ ও শামসুন্নাহার সন্তান মাহমুদ। তিনি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালের ২য় বর্ষের ছাত্র। মাহমুদের বড় বোন ডা. তাসনিম বিসিএস পরিক্ষায় উর্ত্তিণ হয়েছেন কিছুদিন আগে। আরও দুই বোন রয়েছেন একই পথে। বড় বোন আয়েশা ইন্টার্ণ শেষ করেছেন। আর ফাতেমা পড়ছেন ৫ম বর্ষে। ছোট বোন তাইহান ৮ম শ্রেণীতে এবং মুনতাহা পড়ছেন ৭ম শ্রেণীতে। মাহমুদের দেহে এখন ৫২টি স্প্লীন্টার। ৮/৯টি বের হলেও বাকিগুলো বের করা সম্ভব হয়নি। বাম চোখ নষ্ট হয়ে গেছে। ব্যক্তিগতভাবে ইতিমধ্যে তিন লাখ টাকার উপরে খরচ হয়েছে। তার মা কামাল বাজার ফাজিল মাদ্রাসার বাংলা বিভাগের সহকারি অধ্যাপক ।
ইকবালের বাম চোখে সমস্যা। গুলি লাগছে দেখতে পান না। ঢাকার মিরপুর -১০ নাম্বার এলাকায় গত ১৯ জুলাই পুলিশের ছররা গুলিতে আহত হন। ব্যক্তিগতভাবে লাখের উপর খরচ করেছেন নিজের চিকিৎসা খরচ বাবদ। স্ত্রীর হার্টেও রিং লাগানো।
তার জন্য প্রতিমাসে খরছ করতে হয় ৯ হাজার ৫০০টাকা । এছাড়াও গত ৫ মাস যাবৎ কোনো কাজ করতে পারছেন না। এক অর্থে বেকার। ঢাকার বিভিন্ন মার্কেট থেকে কাপড় কিনে সিলেটের মার্কেটগুলোতে সরবরাহ করে সংসার চালাতেন। গত ৭ বছর ধরেই ঢাকায় আছেন স্ত্রী সন্তান নিয়ে। সিলেটের গোলাপগঞ্জ বাঘা ইউনিয়নের কালাকোনা রামগঞ্জ এলাকায় তার বাড়ি। পাঁচ ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। গত ৪ আগস্ট দুপুরে নগরীর ধোপাদিঘীরপার এলাকায় পুলিশের ছোড়া গুলি চোখে লাগে সজিবের। তিনি দক্ষিণ সুরমা মোগলাবাজার থানার ধরম পুর এলাকার বাসিন্দা নাজমুল ইসলাম এমনের ছেলে সজিব।
বিয়ানীবাজার উপজেলার ছোটদেশ মুড়িয়া গ্রামের মরহুম ফারুক আহমেদের ছেলে রাহুল ইউনিভার্সাল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। তার বাবা-মা কেউ বেঁচে নেই। আত্মীয় স্বজনের সহযোগীতায় পরিবাবর চলে। দুই বোন, একভাই। চোখের ভেতর জেল দেওয়া হয়েছে। ৫ আগস্ট বিকালে ছোট দেশ এলাকায় ছাত্রজনতার বিজয় মিছিলে ডান চোখে গুলি লাগে। ডানচোখে কিছুই দেখতে পান না তিনি। ইতিমধ্যে একটি অপারেশন করা হয়েছে। আরেকটি অপারেশন করাতে হবে জানুয়ারী মাসে।
নগরীর লামাপাড়া মোহিনী এলাকার বাসিন্দা ফয়েজ উদ্দিনের সন্তান সেলিম আহমদ ১৯ জুলাই মধুবন সুপার মার্কেটের সামনে গুলিবিদ্ধ হোন। তার ডানচোখে গুলিলাগে। চারটা গুলি বের করা হলেও চোখ হারিয়েছেন তিনি।
তিনি জানিয়েছেন, উন্নত চিকিৎসা করালে হয়তো তিনি আবারও দেখতে পারবেন। ভাল হতে পারবেন। চিকিৎসা বাবদ ইতোমধ্যে তার ব্যক্তিগত ৪ লাখ টাকার অধিক খরচ হয়েছে বলে জানিয়েছেন।
সৈয়দ মোস্তাকুজ্জামান রাফি ফেঞ্চুগঞ্জ রাজনপুরের সৈয়দ বদরুজ্জামানের সন্তান। তাদের রয়েছে একটি মোদি দোকান। তিন ভাই বোনের মধ্যে রাফি সবার বড়। গত ৪ আগস্ট দুপুরে নগরীর ধোপাদিঘীরপাড়ে পুলিশের ছোড়া গুলিতে আহত হন। সারা শরীরে স্প্লীন্টার লাগে । হাতে ৪৪ টি এবং দেহে প্রায় ৩শ’র অধিক স্প্লীন্টার বিদ্ধ হন।
গোলাপগঞ্জের ভাদেশ্বর হাওরতলা গ্রামের বুরহান উদ্দিনের ছেলে কামরান হোসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরুর পর থেকেই বিভিন্ন মিছিলে অংশ নিতেন কামরান। ৪ আগষ্ট তিনি গুলিবিদ্ধ হন। ওইদিন সকালে এক বন্ধুর সঙ্গে মিছিলে যোগ দেন। ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে গেলে গুলিবিদ্ধ হন কামরান। ইতোমধ্যে চিকিৎসা বাবদ ধারদেনা করে প্রায় তিন লাখ টাকা খরচ হয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া একটি গুলি তাঁর বাম পায়ের মাংস ভেদ করে ডান পায়ের হাঁটু ভেঙে বেরিয়ে যায়। দ্রুত হাসপাতালে নিয়ে দুই পায়ে অস্ত্রোপচার করা হয়। ডান পায়ে বসানো হয় ইলিজারভ রিং। বর্তমানে ক্রাচে ভর দিয়ে কোনোরকমে চলাফেরা করছেন কামরান।
চিকিৎসা খরচ জোগাতে হিমশিম পরিবার। আহত হওয়ার পর থেকে সরকারি কোনো সহায়তা মেলেনি। বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও সাড়া পাচ্ছেন না এ যুবক। এ পরিস্থিতিতে তাঁর দিন কাটছে চরম হতাশায়। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়।দরিদ্র পিতা জিয়া উদ্দিন টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন তা তার।
গোলাপগঞ্জ উপজেলার ঘোগারকুল গ্রামের জিয়াউদ্দিনের পুত্র ফাহিম। গোঘারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র সে। পুরো নাম জিহাদুল ইসলাম ফাহিম। গত ৫ আগস্ট গোলাপগঞ্জ চৌমুহনীতে মিছিলে যোগ দেয় ফাহিম । শিশু ফাহিমের দেহে ৩৫টি ছররা গুলি লাগে। ২৮টি বের করা হলেও বাকিগুলো বহন করে চলছেন। ফাহিমের বাবা জিয়াউদ্দিন গোলাপগঞ্জ চৌমুহনীস্থ ওয়াহাব প্লাজায় টেইলারিংয়ের কাজ করেন।
ফাহিম জানায়, ৫ আগস্ট সবাইকে মিছিলে আসতে দেখে তিনিও চলে আসেন গোলাপগঞ্জে। আর কোনো কিছু বুঝে ওঠার আগেই থানার সামনে গুলিবিদ্ধ হয়। এরপর সে অজ্ঞান ছিলো। জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালে দেখতে পান।
জিয়াউদ্দিন বলেন, আমার ছেলের শরীরে ৩৪টি গুলি লেগেছিলো। এর মধ্যে ২৮টি বের করা হয়েছে। বাকী ৬টি অনেক গভীরে। সেগুলো বের করতে অনেক টাকার প্রয়োজন। একারণে বের করাতে পারছি না। এখনও পা দিয়ে রক্ত বের হয়। ৫ মাসেও ক্ষতস্থান শুকাচ্ছে না। তিনি ছেলের চিকিৎসার জন্য সরকারি বেসরকারি সহায়তা কামনাকরেন। তিনি বলেন সরকারি উদ্যোগে চিকিৎসা হলে তিনি উপকৃত হতেন।
তথ্যসূত্র: শ্যামল সিলেট