বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

রমজানের ওই রোজার শেষে এলো খুশীর ঈদ

রমজানের ওই রোজার শেষে এলো খুশীর ঈদ

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে। ঈদ মানে বাঁধভাঙা উল্লাস। সীমাহীন খুশীর জুয়ার। ঈদুল ফিতর ও ঈদুল আজহা। মুসলিম উম্মাহর দুটি খুশির দিন। দীর্ঘ একমাস সিয়াম-সাধনা শেষে মুসলিম উম্মাহর দরজায় কড়া নাড়লো কাঙ্খিত সেই খুশীর দিন। এক মাসের সংযমের পর আনন্দ আর উচ্ছ্বাসের বার্তা নিয়ে এক কাতারে আজ শামীল হওয়ার সুযোগ নিয়ে এলো ঈদুল ফিতর। ঈদ মহা আনন্দের। ঈদ হাসিখুশী বিলিয়ে দেয়ার। ঈদ ক্ষমার, ঈদ প্রার্থনার। সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন; সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন। এবার আমাদের ঘোরদুয়ারে হাজির হতে চলেছে ঈদুল ফিতর। 

ঈদের প্রকৃত অর্থ কি? শুধু দামী পোশাক, রঙিন জামা, হরেক রকম সুস্বাদু  খাবার আর নানা ধরণের আনন্দ-উৎসবের নাম ঈদ নয়। আর ধনী গরিবের এক কাতারে নামাজই শুধু নয় তাদের মধ্যে বৈষম্য কমিয়ে আনাও ঈদের উদ্দেশ্য।  ঈদের উদ্দেশ্য কি তা আল্লাহ তাআলা নিন্মোক্ত আয়াতের মাধ্যমে প্রকাশ করেছেন ‘আর যেন তোমরা নির্ধারিত সংখ্যা পূরণ করতে পার এবং তোমাদেরকে যে সুপথ দেখিয়েছেন, তার জন্যে তোমরা আল্লাহর মমত্ব-বড়ত্ব প্রকাশ কর এবং তাঁর কৃতজ্ঞ হও।’ (সূরা বাকারাঃ ১৮৫)  এই আয়াত থেকে প্রমাণিত হচ্ছে, ঈদের উদ্দেশ্য হল দুটি: ১. আল্লাহর বড়ত্ব মমত্ব ও শ্রেষ্ঠত্ব ঘোষণা করা। ২. আল্লাহ যে নেয়ামত দান করেছেন তার জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা।

ঈদের প্রচলন:

মুলত ঈদ ইসলামপূর্ব যূগেও বিভিন্ন জাতি বিভিন্নভাবে পালন করতো যা আমরা কুরআন-হাদিস ও ইতিহাস থেকে জানতে পারি। তবে সেগুলো সবই ছিল শুধু মাত্র আনন্দ-ফুর্তি আর খেলাধুলা। যেমনটি আবু দাউদ শরিফের বর্ণনায় এসেছে- মদীনায় যাওয়ার পর নবীজি সা. দেখলেন, সেখানকার লোকজন দুটি দিনকে উদযাপন করে খেলাধুলার মধ্য দিয়ে। নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন, এ দুদিনের কী তাৎপর্য আছে? তারা বললো, আমরা জাহেলী যুগে এ দু দিনে খেলাধুলা করতাম। তখন তিনি বললেন, আল্লাহ রাববুল আলামিন এ দু দিনের পরিবর্তে তোমাদের এর চেয়ে শ্রেষ্ঠ দুটি দিন দিয়েছেন। যা হল ঈদুল আজহা ও ঈদুল ফিতর। শুধু খেলাধুলা, আমোদ-ফুর্তির জন্য যে দু’টো দিন ছিল আল্লাহ তায়ালা তা পরিবর্তন করে এমন দু’টো দিন দান করলেন যে দিনে আল্লাহর শুকরিয়া, তাঁর জিকির, তার কাছে ক্ষমা প্রার্থনার সাথে সাথে পরিমিত আমোদ-ফুর্তি, সাজ-সজ্জা, খাওয়া-দাওয়া করা হবে। হযরত ইবনে জারীর রা.’র বর্ণনা মতে, দ্বিতীয় হিজরিতে রাসূলুল্লাহ সা, প্রথম ঈদ পালন করেছেন। ঈদ আমাদের জন্য আল্লাহ রাব্বুলআ’লামিন প্রদত্ত বিরাট নিয়ামতের দিন। ইসলামী দিক নির্দেশনা অনুযায়ী যদি আমরা  ঈদ ঊদযাপন করি তবে একদিকে যেমন ঈদের অনাবিল আনন্দে ভরে উঠবে আমাদের পার্থিব জীবন অন্যদিকে আল্লাহর সন্তুষ্টি লাভে ধন্য হবে আমাদের পরকালীন যিন্দেগী। কিন্তু ঈদ উৎসবটির সত্যিকার তাৎপর্য যদি বুঝতে হয়, তাহলে সবচেয়ে ুনির্ভরযোগ্য হলো নবীজি সা. এবং সাহাবাদের জীবনকে দেখা। তারা কীভাবে ঈদ উদযাপন করেছেন। অন্যদেরকে করার তাগিদ দিয়েছেন। আসুন, আমরা দেখি নবীজি এবং সাহাবাদের জীবনে ঈদ কেমন ছিল।

ঈদের ফযিলত সমূহ :

এ প্রসঙ্গে মহানবী সা. এরশাদ করেন যে, মান ক্বামা লাইলাতুল ঈদ, মুহতাছিবান লাম ঈয়াতুল ক্বালবুহু ইয়াওমা তামুতুল কুলুব। অর্থাৎ যে ব্যক্তি ঈদুল ফিতর এর রাত্রে ঈমান ও ইসলামের সহিত ইবাদত বন্দেগী করিবে তার অন্তর সে দিন পর্যন্ত জীবিত থাকবে যে দিন অনেকের অন্তর মরে যাবে। মহানবী সা. আরো বলেন, যে ব্যক্তি ঈদের দিন তিনশ’বার সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী পাঠ করবে, এর সওয়াব সকল মৃত মুসলমানের রুহের মাগফেরাত জন্য বখশে দেওয়া হবে। হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত যে, তোমরা তাকবীরে তাশরীক পাঠের মাধ্যমে তোমদের ঈদগুলোকে সৌন্দর্যমন্ডিত কর। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সা. ঈদের এই দিন সম্পর্কে বলেন যে, ঈদের প্রভাতে আল্লাহপাক তার ফেরেশতাদিগকে পৃথিবীর ভূ-পৃষ্ঠে পাঠিয়ে দেন এবং ফেরেশতার দল পৃথিবীতে অবতীর্ণ হয়ে সমস্ত গলি এবং রাস্তার মোড়ে দাড়াইয়া যান এবং এমন কন্ঠে আহবান করতে থাকেন যাহা জ্বীন এবং ইনসান ব্যতীত সমস্ত সৃষ্টিকুলই শুনতে পারেন এবং তারা বলতে থাকেন যে, হে উম্মতে মুহাম্মদী সা.পরম দয়ালুর সান্নিধ্যে চল, তিনি অপরিসীম দাতা ও ক্ষমতাশীল। অতঃপর লোকজন ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহের দিকে অগ্রসর হতে থাকেন।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

রমজানের ওই রোজার শেষে এলো খুশীর ঈদ

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
রমজানের ওই রোজার শেষে এলো খুশীর ঈদ
0:00 0:00
1.0x