বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য আটক

সিলেটে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য আটক

সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা চোরাই পণ্য ও বেশ কয়েকটি মহিষ আটক করেছে বিজিবি। শুক্রবার (২ মে) দুপুরে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বিজিবি’র তথ্য সূ্ত্রে জানা গেছে, সিলেটের সংগ্রাম, প্রতাপপুর, তামাবিল, কালাসাদেক, সোনারহাট, লবিয়া ও শ্রীপুর এবং সুনামগঞ্জের বাংলাবাজার, সোনালীচেলা, বিওপি কর্তৃক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি, কম্বল, কিটক্যাট চকলেট, ফুচকা, মদ, মহিষ এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করা হয়। জব্দকৃত চোরাই পণ্যের বাজারমূল্য ৫৩ লাখ ৬৭ হাজার ১০০ টাকা হবে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। এ ব্যাপারে বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে চোরাই পণ্য ও মহিষ জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানের মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিলেটে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য আটক

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য আটক
0:00 0:00
1.0x