রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাকে গণধোলাই

সিলেট নগরীর সুবিদবাজার থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলী হোসেন আলম (৩৫) কে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।

রোববার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর সুবিদবাজারস্থ বনকলাপাড়ার একটি বাসা থেকে স্থানীয় ছাত্র-জনতা তাকে ধরে গণধোলাই দিয়ে এয়ারপোর্ট থানা পুলিশের হাতে তুলে দেয়।

এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আলী হোসেন আলম জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলায় জড়িত থাকার অনেক প্রমাণ রয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে কিনা খোঁজ নেয়া হচ্ছে। তাকে বর্তমানে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাকে গণধোলাই

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৫

featured Image

সিলেট নগরীর সুবিদবাজার থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলী হোসেন আলম (৩৫) কে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।

রোববার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর সুবিদবাজারস্থ বনকলাপাড়ার একটি বাসা থেকে স্থানীয় ছাত্র-জনতা তাকে ধরে গণধোলাই দিয়ে এয়ারপোর্ট থানা পুলিশের হাতে তুলে দেয়।

এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আলী হোসেন আলম জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলায় জড়িত থাকার অনেক প্রমাণ রয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে কিনা খোঁজ নেয়া হচ্ছে। তাকে বর্তমানে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪