বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

গোয়াইনঘাটে যৌথ অভিযানে লিস্টার ও বোমা মেশিন ধ্বংস

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএ এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সকাল ১০টা থেকে পরিচালিত যৌথ অভিযানে জাফলং ইসিএভুক্ত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনকারী ৫০ টি লিস্টার মেশিন ও বোমা মেশিন ধ্বংস করা হয় এবং ৪ টি বাল্ক হেডের বিভিন্ন যন্ত্রপাতি (মেশিন, বেটারি ও যন্ত্রপাতি) ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সিলেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ পুলিশ, বিজিবি সার্বিক সহায়তা করেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, একটি চক্র জাফলং ইসিএ এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে আসছিল খবর পেয়ে জাফলং ইসিএ এলাকায় পরিবেশ, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয় এবং ৫০টি লিস্টার ৪ বোমা মেশিন ধ্বংস করা হয়েছে।

অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

গোয়াইনঘাটে যৌথ অভিযানে লিস্টার ও বোমা মেশিন ধ্বংস

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x