বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিসিকের ছয় হাট ইজারা নিতে আগ্রহী ৫৯

সিসিকের ছয় হাট ইজারা নিতে আগ্রহী ৫৯

ঈদ-উল-আযহায় প্রতি বছরের ন্যায় এবারও সিসিকের ব্যবস্থাপনায় নগরীর বিভিন্ন স্থানে বসছে একাধিক অস্থায়ী পশুর হাট। স্বল্প পরিসরের এসব হাট ইজারার মাধ্যমে পরিচালনার দায়িত্ব পেয়ে থাকেন নগরীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।

প্রতিবারের ন্যায় অস্থায়ী পশুর হাটের ইজারা নিতে এবারও বিভিন্ন ব্যক্তিবর্গ দরপত্র সংগ্রহ করেছেন। সোমবার ছিল দরপত্র সংগ্রহের শেষ দিন। নির্ধারিত সময়ে হাট ইজারা নেয়ার লক্ষ্যে ৫৯ জনের পক্ষ থেকে দরপত্র সংগ্রহ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরেই তাদের ভাগ্য নির্ধারণ হবে। ৫৯ জন দরপত্র ক্রয়কারীর মধ্যে থেকে ৬ জন সর্বোচ্চ দরদাতা পাবেন ইজারার দায়িত্ব। গেল বছর ৮টি হাট ইজারা দেয়া হয়। এবছরও সিসিকের সাধারণ সভায় সিদ্ধান্ত হয় হাট বৃদ্ধি করে ১২টি অস্থায়ী হাট স্থাপন করার। কিন্তু জেলা প্রশাসন থেকে ১২টি হাটের স্থলে৷ ৭ টি হাটের অনুমোদন দেয়া হয়। বাদ পড়ে ৫ টি হাট।

গেল বছরের অস্থায়ী পশুর হাটের তালিকা থাকা শাহী ঈদগাহ মাঠের পিছনের অংশ, সিসিকের মালিকানাধীন এসফল্ট মাঠ এবার বাদ পড়েছে অনুমোদনের তালিকা থেকে।

এছাড়াও তালিকায় থাকা ঝালোপাড়া মসজিদ সংলগ্ন খালি জায়গা, আখালিয়া মদিনা মার্কেট সংলগ্ন খালি জায়গা, পাঠানটুলা পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট সংলগ্ন খালিজায়গার জন্যও সিসিকের পক্ষ থেকে অস্থায়ী পশুর হাট স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হলেও জেলা প্রশাসন তা অনুমোদন করেনি।

তবে এবছরের তালিকায় নতুন ভাবে যুক্ত হয়েছে আবদুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিরাপাড়ার অস্থায়ী হাট। আর দক্ষিণ সুরমা কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের অস্থায়ী পশুর হাটটি এবারও কোন দরপত্র আহবান ছাড়াই ইজারা

(প্রথম পাতার পর)

দেয়া হচ্ছে। পূর্বের ন্যায় ট্রাক টার্মিনালের ইজারা গ্রহিতারাই পাচ্ছেন এ বছরের অস্থায়ী পশুর হাটের ইজারা।

সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান জানান, ৬টি অস্থায়ী পশুর হাটের ইজারা গ্রহনের লক্ষ্যে সোমবার ৫৯টি দরপত্র বিক্রি হয়েছে। এরই মধ্যে আবদুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিরাপাড়া সংলগ্ন খালি জায়গার জন্য ৩টি, টুকের বাজার তেমুখি পয়েন্ট সংলগ্ন খালি জায়গার জন্য ৯টি, মাছিমপুর (কয়েদির মাঠের) সংলগ্ন খালি জায়গার জন্য ১২টি, মেজরটিলা বাজার সংলগ্ন খালি জায়গার জন্য ৮ টি, টিলাগড় পয়েন্ট ২২টি, শাহপরান (রহ.) বাজার সংলগ্ন খালি জায়গার জন্য ৫টি দরপত্র বিভি-ন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষে ক্রয় করা হয়েছে।

৮ মে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার সাক্ষরিতপত্র মাধ্যমে বিভাগীয় কমিশনার সিলেট, পুলিশ কমিশনার (এসএমপি), জেলা প্রশাসক সিলেট, সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তাকে ১২টি অস্থায়ী পশুর হাঠ অনুমোদনের বিষয়টি অবগত করেন।

পত্রে উল্লেখ করা হয়, সিসিকের ৭ মে অনুষ্টিত মাসিক সভায় প্রতি বছরের ন্যায় এবারও নগরীর বিভিন্ন স্থানে ঈদ উল আযহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট স্থাপন প্রয়োজন। যা সিসিকের ব্যবস্থাপনায় স্থাপন করা হবে। এরই লক্ষ্যে ওই সভায় মোট ১২ টি অস্থায়ী হাটের অনুমোদন গৃহিত হয়। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক নিরাপত্তা, নগরীর ঝানঝট, নাগরিকদের ভোগান্তিসহ স্থানীয়দের আপত্তির কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭টি অস্থায়ী পশুর হাট স্থাপনের অনুমোদন দেয়া হয়। যেখানে সিসিক ৬ টি হাটের জন্য উন্মুক্ত দরপত্র আহবান করে এবং দক্ষিণ সুরমা কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের অস্থায়ী পশুর হাট ট্রাক টার্মিনালের ইজারা গ্রহিতাদের পূর্বের মূল্যের চেয়ে ৬ শতাংশ মূল্য বৃদ্ধিতে তাদেরকে ইজারা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। সিসিকের সচিব আশিক নূর সাক্ষরিত দরপত্রের নিয়মানুযায়ী আজ ২৭ মে সকাল ১০ টা হতে বেলা দেড়টা পর্যন্ত দরপত্র জমা দেয়া যাবে। দরপত্র খোলা হবে বেলা আড়াইটায়।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিসিকের ছয় হাট ইজারা নিতে আগ্রহী ৫৯

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিসিকের ছয় হাট ইজারা নিতে আগ্রহী ৫৯
0:00 0:00
1.0x