বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ছিনতাইয়ের নাটক সাজিয়ে টাকা আত্মসাৎ, আটক ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে বিকাশ এজেন্টের টাকা ছিনতাই নাটক সাজিয়ে টাকা আত্মসাৎকারী দুই জন গ্রেফতার, টাকা উদ্ধার।

পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সন্মেলনে জানানো হয়, বিকাশের ডিএসও খলিলুর রহমান আক্তারের আর্থিক সংকটে থাকায় টাকার প্রয়োজন।

ঋণগ্রস্থ খলিলুর টাকার চাহিদা পূরণে তারই সহকর্মী সাইদুল ইসলামের সাথে ছিনতাইয়ের নাটক সাজিয়ে বিকাশের টাকা আত্মসাৎ করার পরিকল্পনা করে।

এই ঘটনায় ছিনতাই নাটকের দুই পরিকল্পনাকারীকে ছিনতাইয়ের ২ লক্ষ ২১ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়েছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম জানান, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন-ভোজপুর সড়কের তিতপুর এলাকার বিলাসেরপাড় ব্রীজের উপর গত ৪ জুন সন্ধ্যা অনুমান ৬ টার সময় ছিনতাইয়ের একটি ঘটনা সংঘটিত হয়েছে মর্মে আমরা সংবাদ পাই।

বিকাশ ডিএসও (ডিস্ট্রিবিউশন সেলস অফিসার) খলিলুর রহমান আক্তার অভিযোগ করেন, স্থানীয় আইয়ুব মার্কেট পরিদর্শন শেষে তার মোটরসাইকেলযোগে ভোজপুর বাজারের পথে রওনা হন। পথিমধ্যে তিতপুর এলাকায় অজ্ঞাত দুই ব্যক্তি তার মোটরসাইকেলের গতি রোধ করে তাকে ছুরিকাঘাত করে এবং ব্যাগে থাকা আনুমানিক সাড়ে ৫ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।

প্রাথমিক তদন্তে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ঘটনার গভীর তদন্ত শুরু করা হয়। তদন্তে বের হয়ে আসে, প্রকৃতপক্ষে ঘটনার পেছনে ছিল পূর্বপরিকল্পিত নাটক।

বিকাশ ডিএসও খলিলুর রহমান আক্তার আর্থিক সংকটে পড়ে সহকর্মী সাইদুল ইসলাম (৩৫), পিতা-নুর মিয়া, সাং-সিরাজনগর, এর সঙ্গে ছিনতাইয়ের নাটক সাজিয়ে বিকাশের টাকা আত্মসাৎ করার পরিকল্পনা গ্রহণ করে।

পরিকল্পনা অনুযায়ী ঘটনাস্থলে খলিলুর নিজেই মোটরসাইকেল থামান এবং সাইদুল ইসলাম তার হাতে-পায়ে আঘাত করে ২ লক্ষ ২১ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ খলিলুর রহমান আক্তারকে তার বাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা উদঘাটন করে। তার তথ্যমতে সাইদুল ইসলামকেও গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে আত্মসাৎকৃত টাকা উদ্ধার করা হয়।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ছিনতাইয়ের নাটক সাজিয়ে টাকা আত্মসাৎ, আটক ২

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x