বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

কানাইঘাটে ১২ জুন জমিয়তের গণসমাবেশ

কানাইঘাটে ১২ জুন জমিয়তের গণসমাবেশ

আগামী ১২ জুন বৃহস্পতিবার কানাইঘাটের ঐতিহ্যবাহী গাছবাড়ী বাজারে গণসমাবেশ করতে যাচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কানাইঘাট পশ্চিম জোন।

সমাবেশকে ঘিরে কানাইঘাট পশ্চিম জোনের আওতাধীন ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন, ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন ও ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নে ব্যাপক প্রচার প্রচারণা চলছে।

গণ-সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা আব্দুর রাজ্জাক মেম্বার জানান, গাছবাড়ীতে অতীতেও জমিয়তের সমাবেশ হয়েছে। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, জমিয়তের সাবেক মহাসচিব ও সাবেক ধর্মমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস জাতীয় অনেক নেতা গাছবাড়ীতে এসেছেন। এবার তারা ব্যাপক উপস্থিতির মাধ্যমে কানাইঘাট জুড়ে সাড়া ফেলতে চান। রাজাগঞ্জ ইউনিয়ন জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আব্দুল আজীজ বন্দরবাড়ীর সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী সহ সিলেট মহানগর জমিয়ত, সিলেট জেলা উত্তর ও দক্ষিণ এবং কানাইঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন জমিয়তের নেতৃবৃন্দ। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সমাবেশ সফল করতে দলের নেতাকর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াসহ সর্ব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা আব্দুর রাজ্জাক।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

কানাইঘাটে ১২ জুন জমিয়তের গণসমাবেশ

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
কানাইঘাটে ১২ জুন জমিয়তের গণসমাবেশ
0:00 0:00
1.0x