বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে করোনার ঝুঁকি বাড়াচ্ছে পুশইন

সিলেটে করোনার ঝুঁকি বাড়াচ্ছে পুশইন

আবারো ভয়ঙ্কর রূপ ধারণ করছে করোনা ভাইরাস। এই সময়ে ভারতে সংক্রম বেড়েই চলেছে। ইতিমধ্যে বাংলাদেশেও করোনার নতুন ভাইরাসে এখন পর্যন্ত দেশে ১৪ আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ২ জনের প্রাণহানি ঘটেছে।

ভারতের সীমান্ত ঘেষা সিলেট বিভাগ রয়েছে করোনা ঝুঁকিতে। এই সময়ে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফের একের পর এক পুশইন করোনার ঝুঁকি বাড়াচ্ছে।

সিলেট বসবাসরতদের মধ্যে নতুন করে দেখা দিয়েছে করোনা আতঙ্ক। ভারতের বিভিন্ন প্রদেশে মারাত্বকভাবে করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় এই আতঙ্ক দেখা দেয়। শুধু তাই নয়, এমন পরিস্থিতিতে সরকারের কোন কার্যকরী পদক্ষেপ না থাকায় আতঙ্ক আরো জোরালো হচ্ছে সিলেটের সর্বত্র। করোনা ভাইরাস সনাক্তকরণের অতীব গুরুত্বপূর্ণ কীটস এখনও হাতে এসে পৌঁছায়নি সিলেটের স্বাস্থ্যসেবায় নিয়োজিতের কাছে। আর কবে এসে পৌছাবে তারও নেই কোন সুনির্দিষ্ট তথ্য। এছাড়াও সীমান্ত এলাকায় নেই কোন কোয়ারেন্টাইন ব্যবস্থা।

তাই যাদের কে পুশইন করা হচ্ছে, তাদের কারও করোনা পরিক্ষা করা হচ্ছে না, যে কারণে আক্রান্ত ও প্রাণহাণির কারন হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এমন পরিস্থিতিতে সময় যত গড়াচ্ছে ততই করোনার ঝুঁকি বাড়ছে। দেশের বিভিন্ন জায়গায় একাধিক জনের করোনা পজেটিভের সংবাদ নাগরিকদের মাঝে আরো সংশয় বাড়াচ্ছে।

সিলেটের সাথে ভারতের একাধিক সীমান্ত রয়েছে। আর এসব সীমান্ত দিয়ে বিএসএফ প্রতিনিয়ত পুশইন করছে বাংলাদেশে। পুশইওেনর সংখ্যা অনেক বেশি। বিশেষ করে ভারতের বিভিন্ন প্রদেশসহ আসামে সম্প্রতি করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একাধিক জনের মৃত্যু ঘটেছে ভারতে।

বিজিবি ও পুলিশ সূত্রে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুসারে এখন পর্যন্ত প্রায় সহস্রারাধিকের কাছাকাছি ভারতীয় নাগরিকদের সিলেটে পুশইন করেছে বিএসএফ। কীটস না থাকার কারনে তাদের করোনা পরীক্ষা করা সম্ভব হচ্ছেনা। সরকারি কোন নির্দেশনা না থাকায় এবং কোন ব্যবস্থা না থাকায় কাউকে কোয়ারেন্টাইনেও রাখা সম্ভব হচ্ছেনা। এতে করে আইনশৃঙ্খলা বাহি-নীসহ সংশ্লিষ্ট সকলের মাঝে করোনা ভীতি কাজ করছে। এমন পরিস্থিতিতেও সরকারের পক্ষ থেকে এখনও কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় হতাশা সচেতন নাগরিক মহলে।

কেননা করোনা ভাইরাস সনাক্তকরণ কীটস নেই কর্তৃপক্ষের হাতে। তাই করোনা ভাইরাস পরীক্ষা করা সম্ভব হচ্ছে না সিলেটে দায়িত্বরত স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্টদের। শুধু তাই নয় পুশইনকৃতদের বিজিবি পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাদের রাখা হচ্ছে থানা হেফাজতে। যেখানে বাংলাদেশী ও ভারতীয়রা থাকতে হচ্ছে একসাথে। থানার আলাদা কোন হাজত খানা না থাকায় করোনার সংক্রমন ছড়িয়ে পড়ছে এভাবে। পুশইনকৃতদেরকে আদালতে প্রেরণের জন্য নেই কোন আলাদা যানবাহন। ফলে যদি কারও করোনা থেকে থাকে তা গণহারে ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে।

আদালত থেকে তাদের জামিন করিয়ে ফিরিয়ে নিতেও অনেক সময় ক্ষেপণ হচ্ছে। কেননা অনেকের আত্মীয়-স্বজনেরসাথে যোগাযোগ করা হলেও তারা দ্রুত সাঁড়া দিচ্ছেন না। ফলে পুশইনকৃত নারী-পুরুষও শিশুদের দীর্ঘদিন থাকতে হচ্ছে দেশের বিভিন্ন নিরাপত্তা হেফাজতে, যেখানে অন্যান্যদের সংপর্শ স্থানীয়দের করোনা ঝুঁকি বাড়াচ্ছে।

সিলেট জেলার সীমান্ত এলাকার একাধিক থানা সরেজমিন পরিদর্শণ করে কোথাও কোন কোয়ারেন্টাইন ব্যবস্থা খোঁজে পাওয়া যায়নি।

সিলেটের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান বলেন, করোনা ভাইরাস বৃদ্ধির কারনে সিভিল সার্জন ও জুডিশিয়াল বিভাগসহ যৌথ সভা করেছি। বর্তমানে আমাদের কাছে করোনা ভাইরাস পরীক্ষা করার কীট না থাকায় করোনা সনাক্ত করা সম্ভব হয়নি। তবে আশাকরি শিগগিরই কীট হাতে আসলে নিয়মিত পরীক্ষা করা হবে। তবে যাদেরকে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদেরকে বিভিন্ন নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তাদের পরিবারের মাধ্যমে আদালতের মাধ্যমে ফেরত পাঠানো হচ্ছে। তবে আমরা সব সময় সতর্ক অবস্থায় রয়েছি।

সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত বলেন, করোনা ভাইরাস সনাক্ত করণের জন্য পরীক্ষার যে কীটস তা আমাদের কাছে নেই। তাই এখন পর্যন্ত কোন সনাক্ত নেই। তবে যাদের জ্বর রয়েছে তাদের কে আমরা ঘর থেকে বের না হওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। মন্ত্রনালয় থেকে যেহেতু কোয়ারেন্টাইনের বিষয়ে কোন নির্দেশনা আসেনি তাই কাউকে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে না।

বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়ছল আহমেদ বাবলু বলেন, সিলেট একটি প্রবাসি অধ্যুষিত এলাকা এবং সীমান্ত এলাকা। তাই করোনার ঝুঁকিও বেশি এই এঞ্চলে। বর্তমানে বিএসএফের পুশইন আরো শঙ্কা বাড়াচ্ছে। কেননা ভারতে এর প্রকোপ মারাত্মক। সরকারের দুর্বল প্রস্তুতি সত্যি হতাশাজনক। আশাকরবো সংশ্লিষ্টরা এ ব্যাপারো আরো দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নেবেন।

বিএসএফ কর্তৃক পুশইনদের আদালতে কিভাবে প্রেরণ করা হয় জানতে চাইলে বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) মো. সবেদ আলী বলেন, বিজিবি আমাদের কাছে তাদের কে হস্তান্তর করার পর আমরা এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরী করি। তারপরও থানার হাজতে রাখা হয়। পরবর্তীতে আদালতে প্রেরণ করা হয়।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিলেটে করোনার ঝুঁকি বাড়াচ্ছে পুশইন

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে করোনার ঝুঁকি বাড়াচ্ছে পুশইন
0:00 0:00
1.0x