বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যনির্বাহী কমিটি গঠন করে দিয়েছে কেন্দ্রীয় দপ্তর। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার, ১৯৭৩ (প্রেসিডেন্ট’স অর্ডার নং. ২৬ গা ১৯৭৩) এর ৭(৪) এর প্রদত্ত ক্ষমতাবলে সোসাইটির চেয়ারম্যান এই কমিটি ৩ মাস (১৪ মে থেকে ১৩ আগস্ট পর্যন্ত) মেয়াদের জন্য অনুমোদন দেন। গত ১৪ মে সোসাইটির মহাপরিচালক ড. কবির মো. আশরাফ আলম, এনডিসি স্বাক্ষরিত এ্যাডহক কমিটির সার্কুলারটি প্রকাশ করেন।
১১ সদস্যের এ্যাডহক কমিটিতে পদাধিকার বলে সিলেট বিভাগের অতিরিক্ত কমিশনার (সার্বিক) ও জেলা পরিষদ দেবজিৎ সিংহকে চেয়ারম্যান করা হয়েছে। কমিটির অপর ১০জনের মধ্যে বিএনপি-জামায়াত থেকে চার জন করে, এনসিপি থেকে ২জন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ১জনকে অন্তর্ভূক্ত করা হয়েছে।
কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হয়েছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। সেক্রেটারি হয়েছেন সোসাইটির কেন্দ্রীয় ট্রেজারার জামায়াত ঘরনার অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম।
সদস্যদের মধ্যে রয়েছেন জামায়াত ঘরনার জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠনের নেতা ও মদন মোহন কলেজের শিক্ষক অধ্যাপক মো. ফরিদ আহমদ, মহানগর বিএনপির সহ সভাপতি মাহবুব কাদির শাহী, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ তালুকদার, সিলেট নগরীর কোতোয়ালি পশ্চিম থানা জামায়াতের সেক্রেটারি পারভেজ আহমদ, এনসিপি সিলেট জেলা শাখার যুগ্ম সমন্বয়ক ফয়সল আহমদ, যুগ্ম সমন্বয়ক আবু সাঈদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার সদস্য সচিব নুরুল আমিন।
তথ্যসূত্র: দৈনিক শ্যামল সিলেট
মতামত