সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

এনসিপির হবিগঞ্জ সমন্বয়ক ও মাধবপুর উপজেলা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক এবং মাধবপুর উপজেলা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিপ্লবী ছাত্র-জনতা।

রোববার (২২ জুন) বিকেলে মাধবপুর উপজেলা গেট এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধন শেষে মাসুম মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন এনসিপির প্রতিনিধি সাঈদ বোরহান উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্যসচিব সিরাজুল ইসলাম তানজিল, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সংগঠক সৈয়দ মুহা. মাহদী হাসান এবং নেতা সালমান, টি আর রিয়াজ, সিজান, জহিরুল, সৈয়দ রিয়াজ উদ্দিন, সৈয়দ ফরহাদ উদ্দিন, হাফেজ জাকারিয়া, রুবেল মিয়া, ওয়াসিম আকরাম, আব্দুল করিম প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, সংগঠনের আদর্শ ও নীতিমালা উপেক্ষা করে জেলা সমন্বয়ক ও উপজেলা কমিটি একক সিদ্ধান্ত, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে সংগঠনকে বিভ্রান্তির পথে নিয়ে গেছে।

তাই অবিলম্বে তাদের বহিষ্কার এবং একটি গ্রহণযোগ্য ও নিয়মতান্ত্রিক কমিটি পুনর্গঠন করতে হবে। আন্দোলনকারীরা এনসিপির শুদ্ধিকরণ ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ভবিষ্যতেও কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

এনসিপির হবিগঞ্জ সমন্বয়ক ও মাধবপুর উপজেলা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x