বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিসিক'র সেই চার 'কুতুবের' দুর্নীতি তদন্তে কমিটি

সিলেট সিটি করপোরেশনের কর শাখার চার কর্মকর্তা-প্রধান এসেসর আবদুল বাছিত, বাবলু, কবির ও মাহবুব'র দুর্নীতি অনিয়ম নিয়ে দৈনিক শ্যামল সিলেটে সংবাদ প্রকাশের পর ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ নিয়েছে সিসিক কর্তৃপক্ষ। গত ২২ জুন 'চার 'কুতুবেই' জিম্মি নগরবাসী' শিরোনামে দৈনিক শ্যামল সিলেট একটি সংবাদ প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে দুর্নীতির বিষয়টি তদন্ত করতে সিসিক'র পক্ষ থেকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের সচিব আশিক নুর বিষয়টি নিশ্চিত করে জানান তদন্ত কমিটিকে ২৫ জুন থেকে ১০ কার্যদিবসের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তবে ভুক্তভোগীদের দাবি উক্ত চার কর্মকর্তাকে স্বপদে বহাল রেখে ভদন্ত কতটুকু এগোবে এটা নিয়ে সন্দেহ রয়েছে।

এদিকে, দৈনিক শ্যামল সিলেটে সংবাদ প্রকাশের পর অনেকেই ফোন করে এই সিন্ডিকেটের সংবাদ প্রকাশের জন্য ধন্যবাদ জানান। তারা বলেন এসব কর্মকর্তারা সিলেট মহানগরে জাল বিছিয়ে রেখেছেন। কর আদায়। শাখা কেউ সাহস করে কিছু বলতে পারেন না।

সিসিক'র একটি সূত্র জানায় তাদের হাত অনেক লম্বা। অতীতেও তারা বিভিন্ন কৌশল ও প্রভাবশালীদের সুপারিশে নিজেদের অবস্থান ধরে রেখেছেন। সিটি করপোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডের তাদের অনিয়মের ছোয়া রয়েছে। বিশেষ করে সিসিক'র ২২ নং ওয়ার্ডের নতুন বর্ধিত এলাকা শাহজালাল উপশহরের, ই, এফ, জি, এইচ ব্লক ছিল তাদের অবৈধ আয়ের বিশেষ এলাকা। উক্ত এলাকায় ভবন মালিকরা হোল্ডিং ট্যাক্সের যাঁতাকলে পড়ে দিশেহারা হয়ে পড়েন। তাছাড়াও নগরীর অন্যান্য স্থানে অবস্থিত বহুতল ভবনগুলোই তাদের টার্গেট।

এসেসমেন্টের নামে গ্রাহকদের কাছ থেকে নানা অজুহাতে হাতিয়ে নেন টাকা পয়সা। জানাযায়, সিলেট সিটি করপোরেশনের অনেক দুর্নীতির বিষয়ে একাধিক তদন্ত কমিটি গঠিত হলেও এগুলো আলোর মুখ দেখেনি। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মিটার চুরি নিয়ে বিশাল সংবাদ প্রকাশ এবং তোলপাড় হলেও উক্ত বিষয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট এখনো আলোর মুখ দেখেনি। তাই এই সিন্ডিকেটের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি যেন লোক দেখানো না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকা জরুরি।

সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন পরিস্থিতি একটু স্বাভাবিক হলে অভিযুক্তদের বিরুদ্ধে আদৌ ব্যবস্থা গ্রহণ হবে কিনা। তাই ঘটনার মূল বিষয়ে উদঘাটন করতে হলে শুধু অফিসে বসে তদন্ত করলে হবেনা, সরাসরি মাঠ পর্যায়ের বড় বড় ভবন পরিমাপ করে, বাসা ভাড়ার হিসাব করে সেখানে কি ধরণের দুর্নীতি হয়েছে তা বের করতে হবে।

কারণ এরা বানিজ্যিক ভবনকে। আবাসিক ও নিজ ব্যাবহার দেখিয়ে গ্রাহকদের কর কমিয়ে দিয়ে নিজেরা লাভবান হচ্ছেন। এদের হাতে সিটি করপোরেশনের অর্থনৈতিক মেরুদন্ড হলেও তারা দূর্নীতির মাধ্যমে এই মেরুদন্ডকে ভিতরে ভিতরে ঝাঁঝরা করে দিচ্ছেন। তবে ক্ষতিগ্রস্থদের আশা সিটি করপোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এই বিষয়ে গুরুত্ব দিয়েছেন। আশা করা যায় তদন্ত কমিটি জনগুরুত্বপূর্ণ এই বিষয়টির সুষ্ঠ ও তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করবেন।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিসিক'র সেই চার 'কুতুবের' দুর্নীতি তদন্তে কমিটি

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x