সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

জকিগঞ্জে মসজিদের ইমামকে রাজকীয় বিদায়

জকিগঞ্জে মসজিদের ইমামকে রাজকীয় বিদায়

সিলেটের জকিগঞ্জে ৪০ বছরের ইমামতি শেষে রাজকীয় বিদায় সংবর্ধনায় সম্মানিত হয়েছেন মাওলানা আব্দুল কাদির।

উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী আল ফালাহ জামে মসজিদের ইমামকে স্থানীয়রা এই সম্মান প্রদান করেন।

বৃহস্পতিবার  (৩ জুলাই) বিকাল ৩টায় দীর্ঘ ৪০ বছরের ইমামতি শেষে বিদায় সংবর্ধনায় অশ্রুসিক্ত নয়নে অনুভূতি পেশ করলেন মাওলানা আব্দুল কাদির।

বারঠাকুরী আলফালাহ জামে মসজিদ ও মহল্লাবাসীর উদ্যোগে এ সম্বর্ধনা মাহফিল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

মসজিদ কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাবের সভাপতিত্বে ও সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাবেক মেম্বার সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা আব্দুল খালেক বারঠাকুরী শিতালঙ্গিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুস সালাম, তালিমুল কুরআন মহিলা একাডেমীর পরিচালক ও ইমাম সমিতি ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা হাম্মাদ হোসাইন, মাওলানা ফয়জুর রহমান, সমাজসেবী ও শিক্ষানুরাগী আখতার হোসেন রাজু, ব্যাংকার আবিদুর রহমান, মসজিদের ইমাম মাওলানা নোমান আহমদ, মাওলানা নাজির আহমদ, মাওলানা মাসুম আহমদ ও সংগঠক জাহেদ আহমদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাওলানা হাবিব আহমদ শিহাব বলেন, ইমাম সাহেব যখন মসজিদে যোগদান করেন তখন অতি অল্প বেতনে খেদমত শুরু করেন তার প্রিয় ওস্তাদ আমার শ্রদ্ধেয় পিতা মুহতারাম মাওলানা আব্দুর রহিম সাহেবের নির্দেশে এই মসজিদে আসেন মানুষের ভালোবাসা স্নেহ মমতা আন্তরিকতার মাধ্যমে দীর্ঘ ৪০ টি বছর অতিবাহিত করেন আজকের সংবর্ধিত অতিথি।

সুখে দুঃখে এলাকার মানুষের সাথে হাসিমুখে কথা বলতেন তিনি। অভাব দন্যতা থাকা সত্ত্বেও কোন মানুষের কাছে তা প্রকাশ করেননি। মহান রাব্বুল আলামিনের উপর পুর্ণ ভরষার মাধ্যমে তার যাবতীয় চাহিদা পূরণ করে নিতেন। সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার মহান এক উদ্যোগী ব্যক্তি ছিলেন তিনি। কোন রকম রাজনৈতিক সামাজিক কালিমা তাকে স্পর্শ করতে পারেনি। যার কারণে একি মসজিদে দীর্ঘ ৪০ বছর ইমামতি করার গৌরব অর্জন করে আজকে রাজকীয় বিদায় নিয়ে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন মাওলানা আব্দুল কাদির। ইমাম সাহেবের সুখে দুঃখে পাশে থাকার উদাত্ত আহ্বান জানান অনুষ্ঠানের সভাপতি।

পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে অশ্রুসিক্ত নয়নে সবাইকে কাঁদিয়ে রাজকীয় বিদায়ের মাধ্যমে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন এলাকাবাসী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

জকিগঞ্জে মসজিদের ইমামকে রাজকীয় বিদায়

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
জকিগঞ্জে মসজিদের ইমামকে রাজকীয় বিদায়
0:00 0:00
1.0x