মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নিষিদ্ধ ছাত্রলীগ-আ'লীগের হামলা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশ মঞ্চে হামলা চালিয়েছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা সেখানে চেয়ার ভাঙচুর করে। বুধবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এ হামলার ঘটনা ঘটে। এর আগে সকালে গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর এলাকায় (ইউএনও) গাড়ি বহরে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটান ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়া সদর উপজেলার উপজেলার দুর্গাপুর ইউনিয়নে টহলরত পুলিশের গাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়ার ঘটনা ঘটে। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই জুলাই পদযাত্রায় অংশ নিতে গোপালগঞ্জ সদরের পৌর পার্ক এলাকায় জড়ো হচ্ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। কর্মসূচি শুরুর আগেই এ হামলার ঘটনা ঘটে। মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কর্মসূচি রয়েছে জাতীয় নাগরিক পার্টির। এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের অংশ নেওয়ার কথা। এরই মধ্যে নাহিদ ইসলাম ও সারজিস আলমদের গাড়ি বহর গোপালগঞ্জে জেলা সদরে প্রবেশ করেছে।

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নিষিদ্ধ ছাত্রলীগ-আ'লীগের হামলা

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x