বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

রাজনগরে সড়কের বেহাল দশা

রাজনগরে সড়কের বেহাল দশা

সংস্কারের অভাবে রাজনগর সদর থেকে বালাগঞ্জ ঘাট সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। সড়কে অসংখ্য ছোট-বড় গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় এই সড়ক দিয়ে চলাচল কঠিন হয়ে পড়েছে বেড়েছে জনদুর্ভোগ। দুই উপজেলার মানুষের জন্য এই সড়কটি একটি আতঙ্কে পরিণত হয়েছে। জরুরি প্রয়োজনে এই রাস্তা দিয়ে চলাচল করতে চরম দুর্ভোগের শিকার হন সাধারণ মানুষসহ রোগী ও স্কুল-কলেজে শিক্ষার্থীরা।

রাজনগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, রাজনগর সদর থেকে বালাগঞ্জ ঘাট পর্যন্ত ১৭ কিলোমিটার দৈর্ঘ্য এ সড়কটি এলজিইডি থেকে সড়ক বিভাগকে হস্থান্তর করা হয়েছে ছয় বছর হলো।

বিগত ছয় বছর থেকে এলজিইডির কাছ থেকে মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগকে হস্থান্তর করা হলেও উল্লেখযোগ্য কোন সংস্কার কাজ হয়নি এখনও। তিন বছর পূর্বে কিছু কিছু অংশে ইট সলিং করা হয়েছিল। এগুলোও এখন ভেংঙ্গে ছোট-বড় গর্তে পরিনত হয়েছে। লক্ষাধিক মানুষের চলাচলের সড়কটি সংস্কারের মুখ দেখেনি এখনো। সড়কটি সংস্কার কাজ টেন্ডার প্রক্রিয়ায় গেলেও রাজনৈতিক পট পরিবর্তন ও বাজেট না থাকায় সংস্কার কাজ এই মুহুর্তে হচ্ছেনা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বহু অংশ নীচু থাকায় বিগত বছর গুলোতে ভয়ানক বন্যায় মনু নদীর বাঁধ ভেঙ্গে গিয়ে সড়কের পার্শ্ববর্তী কাওয়াদিঘী হাওরে পানি প্রবেশ করায় সড়কের রাজনগর সদর থেকে বালাগঞ্জ ঘাট পর্যন্ত বহু জায়গা তলিয়ে যায়। ভারি যানবাহন চলাচল করার কারনে সড়কের অনেক গুলো জায়গা দাবিয়ে যাওয়ায় এতে যানবাহন চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘস্থায়ী বন্যা ও ভাঙ্গনের ফলে সড়কে দূর্ঘটনা কেবল বেড়েই চলেছে। মূল সড়কের প্রায় শত ভাগ জায়গায় ফাটল দেখা দিয়েছে। এছাড়া লাগাতার বৃষ্টি হলে সড়কের রাজনগর সদর, আজাদের বাজার, মধুরদোকান, রাতিবের দোকানসহসহ বহু জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এছাড়াও সড়কে'র বিভিন্ন বাজার অংশে জবরদখল থাকায় সড়কটি দিন দিন আরও ছোট হয়ে আসছে। এতে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। এ কারণে রাজনগর ও সিলেটের বালাগঞ্জ উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ উন্নত যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসা-বানিজ্য থেকে পিছিয়ে পড়েছেন। বিগত সরকারের সময় সিলেটের সাথে মৌলভীবাজারের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করতে ওই সড়কের কুশিয়ারা নদীতে ফেরি চলাচলের প্রস্তাব পাঠানো হলেও সেটি এখনোও আলোর মুখ দেখেনি। ফেরি চলাচল ব্যবস্থা না থাকায় কুশিয়ারায় নৌকা নিয়ে যান চলাচলে নৌকা ডুবির মতো দূর্ঘটনা বেড়েই চলেছে। ১৭ কি, মি'র সড়কটি দুই লেন ও আঁকা-বাঁকাজায়গা কেটে ভূমি অধিগ্রহণসহ সোজা করে সড়ক নির্মাণ ও কুশিয়ারায় সেতু তৈরি করতে সেতুর নকশাসহ যাবতীয় কাজ সম্পন্ন করে সংশ্লিষ্ট দফতরে ফাইল পাঠায় সড়ক বিভাগ। কিন্তু এখনো কোন কাজের কাজ হয়নি যার কারনে দুর্ভোগ পোহাচ্ছেন লক্ষাধিক মানুষ।

পথচারীদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন যাবৎ সড়ক সংস্কার না হওয়াতে গাড়ি চলাচলে প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। যার কারণে অটোরিক্সা ও সিএনজি চালিত গাড়ী প্রয়াসই উলটে মানুষজন দূর্ঘটনার শিকার হচ্ছেন।

জেলা বিএনপির সহ-সভাপতিও ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামি আহমদ বলেন, ওই সড়কটি সংস্কারের অভাবে জনদূর্ভোগ চরম পর্যায়ে পৌছেছে। দুই উপজেলার ব্যস্থতম সড়কটি এখুনি সংস্কার করা প্রয়োজন। মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ শ্যামল সিলেটকে বলেন, সড়কটি মেরামতের জন্য দরপত্র আহবান করা হয়েছে। অতিরিক্ত প্রধান প্রকৌশলী সিলেট সড়ক জোন এর দপ্তরে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াদিন আছে। আশা করি মাসখানিকের ভিতরে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করবে। রাজনগর খেয়া ঘাট বাজারে কুশিয়ারা নদীতে ফেরী স্হাপনের কথা জিগ্যেস করলে তিনি বলেন, গত বছরই ফেরী স্হাপন করা হতো কিন্তু সরকারী জমি পর্যাপ্ত না থাকায় এখানে ফেরী স্হাপন বিলম্বিত হচ্ছে। ফেরী স্হাপনে আমরা কাজ করছি।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

রাজনগরে সড়কের বেহাল দশা

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
রাজনগরে সড়কের বেহাল দশা
0:00 0:00
1.0x