ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নগরীর মিরাপাড়া সবুজবাগের বাইতুল ফালাহ জামে মসজিদে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের জান্নাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করেন হাফিজ মাওলানা আশরাফ হুসেন ও মাওলানা শফি উদ্দীন।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্টের সিনিয়র সহ সভাপতি সিদ্দেক আলী,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ,শাহেদুর রহমান পিন্টু, রেজাউল করিম রুবেল , মুশফিকুর রহমান মনি,ইকবাল আহমেদ, আব্দুল মালেক,খোকন আহমদ, খলিল আহমদ, কামন আহমদ, সোহাগ আহমদ,সেবুল আহমেদ রানা,ইমন আহমদ,নাহিদ আহমদ সহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য মুরব্বিয়ান।
মতামত