সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

হবিগঞ্জে ডোবায় মিললো অন্তঃস্বত্ত্বা গৃহবধূর লাশ, স্বামী গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে ডোবা থেকে মোছা. মাইশা আক্তার নামের অন্তঃস্বত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় স্বামী সোহাগ মিয়া ওরফে রমজানকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার ( ২৮ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা। এর আগে, সোমবার (২৭ জুলাই) সন্ধ্যার দিকে র‌্যাব-৯ ও র‌্যাব-১০ এর যৌথ অভিযানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত মো. সোহাগ মিয়া ওরফে রমজান (২৭) মাধবপুর উপজেলার কলেজপাড়া এলাকার মৃত আব্দুল হাসেমের ছেলে।   জানা যায়, মাধবপুর উপজেলার হাড়িয়া এলাকার মো. বিল্লাল মিয়ার মেয়ে মোছা. মাইশা আক্তারের (১৬) সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে সোহাগ মিয়ার। এরপর মাইশা ও সোহাগ বাড়ি থেকে পালিয়ে আদালতের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পরপরই প্রেমিক সোহাগ ও তার পরিবারের সদস্যরা মাইশাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে শুরু করেন।   গত ১৮ জুলাই সোহাগ নিজের মোবাইল থেকে কল দিয়ে মাইশার বোনকে জানান যে, সে বাড়ি থেকে বেরিয়ে গেছে। মাইশার বাবা ও পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাকে পান নি।   গত ২২ জুলাই মাইশার বাবা বিল্লাল স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন যে কলেজপাড়া এলাকার একটি ডোবার নিচে এক মহিলার লাশ ভাসছে। তিনি ঘটনাস্থলে গিয়ে লাশটি নিজের মেয়ের বলে সনাক্ত করেন।   এসময় মাইশা ৬ মাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন। উদ্ধারের সময় লাশটি আংশিক পঁচা ছিল। পরে বিল্লাল মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা (৪৫/৩০৯/২৪ জুলাই ২০২৫) দায়ের করেন।   এরপর র‌্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল ঢাকা পাম্পের সামনে অভিযান চালিয়ে সোহাগকে গ্রেফতার করতে সক্ষম হয়।   মঙ্গলবার তাকে আদালতের সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জে ডোবায় মিললো অন্তঃস্বত্ত্বা গৃহবধূর লাশ, স্বামী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x