মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লেস্টার শাখার সম্মেলন সম্পন্ন

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লেস্টার শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সম্মেলন ও জুলাই ২৪ এর শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গত ৩০ জুলাই বিকেলে আল এহসান একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব, মাওলানা জুনায়েদ আল হাবিব।

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লেস্টার শাখার আহ্বায়ক মুফতি শাহ হিফজুল করিমের সভাপতিত্বে এবং ইউকে জমিয়তের সেক্রেটারি জেনারেল মাওলানা সৈয়দ নাঈম আহমদের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে’র সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব মুফতি আব্দুল মুনতাকিম, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে’র সহ-সভাপতি ও কেন্দ্রীয় জমিয়তের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ তামিম আহমদ,জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে’র সহ-সভাপতি হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী,জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ জুনায়েদ আহমদ,মাওলানা শাহ মাশুকুর রশীদ, এবং জমিয়ত নেতা হাফিজ মাওলানা সৈয়দ সুহাইল আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম আমাদের আকাবিরদের সংগঠন। এর প্রতিষ্ঠাতা ছিলেন শায়খুল হিন্দ মাহমুদুল হাসান (রহ.), যার উত্তরসূরিরা – মুফতি কাফায়েতুল্লাহ (রহ.), মাওলানা হুসাইন আহমদ মাদানী (রহ.) – এই সংগঠনকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেন। আজও সেই ধারাবাহিকতায় জমিয়তের কাজ পরিচালিত হচ্ছে। তিনি বলেন, এই মহৎ সংগঠনের হাতকে আরও শক্তিশালী করতে আমাদের সকলকে জমিয়তের সাথে সম্পৃক্ত হতে হবে। দেশে-বিদেশে আমরা চাই এই মকবুল সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হোক। তিনি আরও বলেন, আমরা বহু স্লোগান শুনেছি – সোনার বাংলা, সবুজ বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা – এখন আমরা চাই ইসলাম বাংলা। এই ইসলামের বাংলা প্রতিষ্ঠায় আমরা আমাদের সাধ্য অনুযায়ী সবকিছু কুরবান করতেও প্রস্তুত। তিনি বলেন, আসন্ন নির্বাচনে জমিয়তের প্রতীক হবে খেজুর গাছ, বিএনপি লড়বে তার নিজ প্রতীক নিয়ে। কিন্তু আওয়ামী লীগের নৌকা প্রতীক এবং ‘জয় বাংলা’ স্লোগান এবার থাকবে না। আমরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের পুনঃআবির্ভাবকে বাংলাদেশের মাটিতে প্রতিহত করব। বিশেষ অতিথি মুফতি আব্দুল মুনতাকিম ইসলামী রাজনীতির গুরুত্ব তুলে ধরে বলেন, আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে দেশ, জাতি ও বিশ্বমানবতার কল্যাণে। যদি আমরা এই দায়িত্ব না নেই, বরং নিজ স্বার্থে ব্যস্ত থাকি, তাহলে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। তিনি সকলকে এই কাজে আত্মনিয়োগ করার তাওফিক কামনা করেন।

সম্মেলনের শেষপর্যায়ে নবনির্বাচিত কমিটির ঘোষণা দেন ইউকে জমিয়তের সিনিয়র সহ সভাপতি মুফতি আব্দুল মুনতাকিম। জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লেস্টার শাখার সভাপতি নির্বাচিত হন আল এহসান একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি শাহ হিফজুল করিম এবং সেক্রেটারি নির্বাচিত হন মাওলানা মাহমুদুল হাসান।

তিনি নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে এক মাসের মধ্যে লেস্টার শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করার অনুরোধ জানান।

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লেস্টার শাখার সম্মেলন সম্পন্ন

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x