সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার আয়োজনে স্বপ্নময় দুই দিন এক রাতের গ্রীষ্মকালীন আনন্দ ভ্রমণ শনিবার (২ আগস্ট) ভোর ৬টায় পবিত্র কোরআন তেলাওয়াত মাধ্যমে যাত্রা শুরু হয়ে রোববার (৩ আগস্ট) সম্পন্ন হয়েছে।
ভ্রমণের মূল আকর্ষণ ছিল দক্ষিণ কোরিয়ার বিখ্যাত পর্যটনস্থান হেউন্দে সমুদ্র সৈকত, ওরিওকদো স্কাইওয়াক, এবং সওংজং সমুদ্র সৈকত। এছাড়াও ভ্রমণপিপাসুদের জন্য ছিল আরও কিছু চমৎকার দর্শনীয় স্থান ভ্রমণের আয়োজন।
এই আয়োজনের মাধ্যমে সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার সদস্য আগত বিভিন্ন এলারকার প্রবাসী বাংলাদেশী ভাই ও বোনেরা শুধু বিশ্রাম ও বিনোদনের স্বাদই গ্রহণ করেননি, বরং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বন্ধনও আরো মজবুত হয়েছে।
ভ্রমণে অংশগ্রহণকারী শতাধিক সিলেটি প্রবাসী বাংলাদেশি সদস্য ও অতিথিরা স্বপরিবারে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন হয় দক্ষ ও দায়িত্বশীল নেতৃবৃন্দের নিরলস প্রচেষ্টায়।
সমুদ্রের গর্জন, আকাশ-জল একাকার করা প্রাকৃতিক সৌন্দর্য, এবং একে অপরের সঙ্গে কাটানো মনোমুগ্ধকর সময় সবার মনে এক অনন্য স্মৃতি হয়ে থাকবে।
অনুষ্ঠানে অতিথি বলেন, কমিউনিটির নেতৃবৃন্দ অত্যন্ত দক্ষতার সাথে পুরো ভ্রমণটি পরিচালনা করেন। সকলের নিরাপত্তা, খাবার, যাতায়াত এবং থাকার সুব্যবস্থা অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়।
সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার সভাপতি রেজাউল হক চৌধুরী রাজু উনার বক্তব্যে বলেন, "কমিউনিটির সকল সদস্যের ভালোবাসা, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই আয়োজন সফল হয়েছে। ভবিষ্যতেও আমরা এ ধরনের উদ্যোগ চালিয়ে যাব।"
ভ্রমণের শেষ পর্বে কমিউনিটির প্রধান উপদেষ্টা জনাব গিরিজা প্রসাদ ভট্টাচার্য উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই আনন্দভ্রমণ শুধু শরীরের বিশ্রাম নয়, এটি আমাদের হৃদয়ের বন্ধন দৃঢ় করার এক অনন্য উপলক্ষ। প্রবাসে থেকেও আমরা যেন কখনো একা না হই—এই ভাবনা থেকেই আমাদের এই আয়োজন। সবাই যে আন্তরিকতা, শৃঙ্খলা এবং ভালোবাসা নিয়ে অংশ নিয়েছেন, তাতে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও আমরা এই ঐক্য, সহযোগিতা ও সম্মিলিত প্রয়াস ধরে রাখবে সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া।
তিনি আরও বলেন, “যারা দিনরাত কষ্ট করে এই আয়োজন সফল করেছেন, সেই সব নেতৃবৃন্দ,এবং সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আমাদের প্রবাসী জীবনের পথচলা যেন আনন্দময় ও অর্থবহ হয়, সেই দিকেই আমাদের সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার প্রত্যেকটি পদক্ষেপ।”
মতামত