বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৯২ ফিলিস্তিনি

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় রোববার অন্তত ৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫৬ জন খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছিলেন। আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) এক কর্মী নিহত হওয়ায় তারা মর্মাহত। পিআরসিএস বলেছে, তাদের প্রধান কার্যালয়ে ইসরায়েলি হামলার জন্য তারাই দায়ী। এদিকে হামাস জানিয়েছে, তারা ইসরায়েলি জিম্মিদের জন্য আইসিআরসিকে খাদ্য পৌঁছে দেওয়ার অনুমতি দিতে প্রস্তুত। এর আগে হামাস কয়েকজন দুর্বলকায় জিম্মির ভিডিও প্রকাশ করে। গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ২২ হাজারেরও বেশি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশে বাধা দিচ্ছে। এদিকে ফ্রান্স সরকার গাজা থেকে ফিলিস্তিনিদের উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছে। এক ফিলিস্তিনি ছাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে ইহুদিবিদ্বেষী ও হামাসপন্থী পোস্ট দিয়েছেন, এমন অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন অন্তত ৬০ হাজার ৮৩৯ জন। আহত হয়েছেন এক লাখ ৪৯ হাজার ৫৮৮ জন।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৯২ ফিলিস্তিনি

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x