গোয়াইনঘাট উপজেলার ইসলামাবাদ গ্রামের উছমান আলীর ছেলে নাহেদুল ইসলাম। নাহেদুলের বাবা উছমান মিয়া জানান, ওইদিন বাজার থেকে আসার পথে সোনারহাট বিজিবির ক্যাম্পের সামনে গুলিত নিহত হোন। পিঠে গুলি লেগে বুক দিয়ে বের হয়ে যায়।
গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য রত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। একই উপজেলার ফেনাইকোনা গ্রামের আবদুন নূর বিলালের ছেলে সুমন মিয়া। আবদুন নূর বিলাল বলেন, ওইদিন সুমন তাকে তার ব্যবসা প্রতিষ্টানে নামিয়ে দিয়ে বিজয় মিছিলে যোগ দেয় পরবর্তীতে জানতে পারেন সোনারহাট বিজিবি ক্যাম্পের সামনে বিজিবির গুলিতে নিহত হয় হার ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে সুমন মৃত্যুবরণ করে। অপরদিকে একই উপজেলার আমিনুল ইসলাম অভিযোগ করেন, তার ভাতিজা ৮ম শ্রেণীর ছাত্র সিয়াম আহমদ রাহীম আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে। আন্দোলনে সরকার পতন হলে ওই সময় সিয়াম আহমদ রাহীমও আনন্দ মিছিলে যোগ দেয়।
প্রতক্ষ্যদর্শীরা জানান ওই সময় সোনার হাট বিজিবি ক্যাম্পের সামনে সিয়াম আহমদ রাহীমও গুলিতে মারা যায়। তবে সিয়াম আহমদ রাহীমের মৃতদেহ ঘটনার তিনদিন পর ৮ আগস্ট পাশ্ববর্তী নদীতে ভেসে ওঠলে স্থানীয়দের সহায়তায় তা উদ্ধার করা হয়।
২৫ নং ওয়ার্ডে ঝালোপাড়ার বাসিন্দা সিএনজি অটোরিকশা চালক নিখিল কুমার কর জানান, তার ছেলে পঙ্কজ কুমার ছেলে সিএনজি অটোরিকশা চালাতো। ওইদিন দুপুরের পর বাড়ীর পাশে বিজয় মিছিল যাচ্ছিল। পঙ্কজকুমার করও ওই মিছিলে যোগ দেয়। পরবর্তীতে আর বাড়ী ফেরেনি। ওই দিন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখোঁজির পর পরদিন ৬ আগস্ট সকালে কোতোয়ালী মডেল থানার ভেতরের একটি দেয়ালের পাশে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ওইদিনই তাদের ধর্মীয় রীতি অনুসরণ করে স্থানীয়দের সহায়তায় পঙ্কজের মৃতদেহ সৎকার করা হয়।