বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সম্পন্ন হল লন্ডন মহানগর জমিয়তের শিক্ষা সফর

লন্ডন মহানগর জমিয়তের শিক্ষা সফর সম্পন্ন হয়েছে। বুধবার (৬ আগস্ট) জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ লন্ডন মহানগরীর উদ্যোগে এক মনোমুগ্ধকর ও আনন্দঘন শিক্ষা সফর সম্পন্ন হয়েছে।

ইউরোপ জমিয়তের কেন্দ্রীয় ও লন্ডন মহানগরীর নেতাকর্মীদের অংশগ্রহণে বনর্মাউথ সিটি ও সাগরপাড়ে এই সফর অনুষ্ঠিত হয়।

লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদ থেকে সকাল সাড়ে ৯টায় মাওলানা জসীম উদ্দীনের নেতৃত্বে প্রায় পঞ্চাশজনের কাফেলা বাসযোগে যাত্রা শুরু করে। সফরের শুরুতেই আব্দুল্লাহ রব্বানীর কুরআন তিলাওয়াত এবং স্বাগত বক্তব্য রাখেন লন্ডন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা জসীম উদ্দীন।

সফরে অংশগ্রহণকারীরা বনর্মাউথ সিটির বিভিন্ন মসজিদ ও দর্শনীয় স্থান পরিদর্শন করেন এবং সাগরতীরে নানা ধরনের ইসলাহী, সামাজিক ও বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন। সফরের মধ্য দিয়ে দ্বীনি শিক্ষার পাশাপাশি ভ্রাতৃত্ববোধ ও সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য আরও সুদৃঢ় হয়।

বিশেষ দোয়ার মাহফিলে বাংলাদেশের জুলাই-আগস্ট ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বর্ষপূর্তিতে শহীদদের স্মরণ করা হয় এবং মহান আল্লাহর দরবারে মুসলিম উম্মাহ ও বাংলাদেশের শান্তি কামনায় মোনাজাত করা হয়।

সফরে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে আলোচনায় অংশ নেন ইউরোপ জমিয়তের উপদেষ্টা মাওলানা আব্দুল গফফার, সহ-সভাপতি মাওলানা মোবারক আলী ও মুফতি আব্দুল মালিক, মহাসচিব মুফতি মাওসুফ আহমদ, ইউকে জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মামনূন মহিউদ্দিনসহ নেতৃবৃন্দ।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লন্ডন মহানগর জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সুফিয়ান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার রব্বানী, যুব বিষয়ক সম্পাদক হাফিজ ওয়ালিদ রহমান ও অর্থ সম্পাদক আলহাজ্ব শায়েস্তা মিয়া।

শিক্ষা সফরে আরও অংশগ্রহণ করেন মুফতি আজিম উদ্দিন, মাওলানা এনাম উদ্দিন আজহারী, মাওলানা হাফিজ মুখলিসুর রহমান, মাওলানা আখলাক চৌধুরী, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা কবির সিদ্দিকী সাদী, শেখ আবদুস শহিদ, ইমদাদুর রহমান রুম্মান, মাওলানা আব্দুল হান্নান, আলহাজ্ব আব্বাস মিয়া, আলহাজ্ব আনোয়ার বক্স, আলহাজ্ব আলী হোসেন, আলহাজ্ব জয়নাল আবেদীন, হাফিজ মাওলানা আব্দুল করিম, মাওলানা আব্দুল আহাদ, আলহাজ্ব মিসবাহ উদ্দিন, আলহাজ্ব সালিক মিয়া, মাওলানা আল আমীন, গোলাম কামিল রানা, ইমদাদ হুসাইন বিন মুখতার, জাহিদুল ইসলাম, অলিউর রহমান।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সম্পন্ন হল লন্ডন মহানগর জমিয়তের শিক্ষা সফর

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x