বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ভোলাগঞ্জে পাথর উত্তোলনের ঘটনায় প্রথম মামলা, দুই হাজার অজ্ঞাত আসামী

সিলেটের পাথররাজ্য কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে পাথর কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় মামলা দায়ের করেছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)।

শুক্রবার (১৫ আগস্ট) মহা পরিচালক (যুগ্ম সচিব) আনোয়ারুল হাবিব বাদি হয়ে কোম্পানীগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ১৫০০/২০০০ জনকে আসামি করা হয়েছে। যা সাম্প্রতিক পাথর লুটের ঘটনায় প্রথম মামলা।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়- অজ্ঞাতনামা কিছু দুস্কৃতিকারী ব্যক্তিগণ কর্তৃক ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময় থেকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার গেজেভূক্ত পাথর কোয়ারি হতে অবৈধ/অননুমোদিতভাবে সম্প্রতি কোটি কোটি টাকার করা হয়েছে, মর্মে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

তথ্য অনুযায়ী পাথর লুটপাটে অজ্ঞাত ১৫০০/২০০০ ব্যক্তি জড়িত বলে ধারণা করা হচ্ছে, যাদের পরিচয় সনাক্ত করা হয়নি। সরকারের গেজেটভুক্ত কোয়ারি হতে লুট/চুরি এ ধরণের কর্মকাণ্ড খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২ এর ধারা ৪(২) (ঞ) এবং খনি ও খনিজ সম্পদ বিধিমালা ২০১২-এর বিধি ৯৩ (১) এর সুস্পষ্ট লঙ্ঘন।

বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হওয়ায় মৌখিক নির্দেশনায় খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২ এর ৫ ধারা অপরাধে ও দন্ডবিধি ১৮৬০ এর ৩৭৯ নং ধারা এর ৪৩১ ধারায় অভিযোগ দায়ের করা প্রয়োজন। এমতাবস্থায় সরকারি স্বার্থে ভোলাগঞ্জ কোয়ারি থেকে পাথর লুট ও চুরির দায়ে দায়ী অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ভোলাগঞ্জে পাথর উত্তোলনের ঘটনায় প্রথম মামলা, দুই হাজার অজ্ঞাত আসামী

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x