বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে আজাদ হ'ত্যাকা'ণ্ড: কানাইঘাট থেকে গ্রে'ফ'তা'র দেলোয়ার

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার খাদিম জাতীয় উদ্যানের প্রবেশ গেইটের পাশে আব্দুল কাদের আজাদ হত্যাকাণ্ডের ঘটনায় মূল হোতা দেলোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দেলোয়ার হোসেন (২৪) গোয়াইনঘাট থানার বননগরের বিন্না কান্দি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিষয়টি এসএমপি'র এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।

এসএমপি সূত্র জানায়, সোমবার মধ্যরাতে কানাইঘাট থানার পর্বতপুর গ্রামের হুরুফৌদ পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত মঙ্গলবার (১২ আগস্ট) এয়ারপোর্ট থানাধীন খাদিম জাতীয় উদ্যানের প্রবেশ গেইটের পাশে পূর্ব বিরোধের জের ধরে গোয়াইনঘাট থানাধীন বিন্নাকান্দি গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল কাদের আজাদ (২৮) কে দেলোয়ার ছুরিকাঘাতে হত্যা করেন।

ঘটনার দিন এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সময় দেলোয়ারের ব্যবহৃত মোটর সাইকেলসহ দুইটি মোটরসাইকেল উদ্ধার করে।

এ ঘটনায় নিহত আব্দুল কাদের আজাদের মা গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) দেলোয়ারকে প্রধান আসামি করে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন।

এসএমপির এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিলেটে আজাদ হ'ত্যাকা'ণ্ড: কানাইঘাট থেকে গ্রে'ফ'তা'র দেলোয়ার

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x