বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

জকিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ, ঢাকা থেকে যুবক আটক

জকিগঞ্জে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় শাকের আহমদ নামের এক যুবককে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

ধৃত শাকের আহমদ ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারনামীয় আসামী।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।

র‍্যাব সূত্র জানায়, বুধবার (২০ আগস্ট) রাতে ঢাকার সাভারের খাগান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শাকের আহমদ জকিগঞ্জ উপজেলার মাইজগ্রাম এলাকার আজাদ আহমদের ছেলে।

জানা যায়, ২৬ জুলাই সকালে ভিকটিম স্থানীয় একটি মাঠে গেলে কয়েকজন যুবক তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক নিয়ে যায় এবং ধর্ষণ করে।

এসময় ভিকটিমের সঙ্গে থাকা আরেকজনকে প্রাণনাশের হুমকি দিয়ে আটকে রাখা হয়। পরে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে পরিবারের কাছে বিষয়টি জানায়। পরবর্তীতে সে নিজে বাদী হয়ে জকিগঞ্জ থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করে।

গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়ার জন্য জকিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে র‌্যাব।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

জকিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ, ঢাকা থেকে যুবক আটক

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x